ঢাকার দুই সিটিতে নৌকার টিকিট পেলেন তাপস-আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০১৯, ১১:৪০আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ১৩:৩৪

ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আতিকুল ইসলাম। রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যারা প্রার্থী হওয়ার জন্য আবেদন করেছিলেন তাদের ব্যাকগ্রাউন্ড, গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা যাচাই করে উইনেবল ও ইলেকট্যাবল বিবেচনা করে শেখ হাসিনার নেতৃত্বে মনোনয়ন বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছেন। কার কী ভালো, কার কী মন্দ, সেদিকে যেতে চাই না।’

এ সময় তাপস ও আতিক এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। যুবলীগ চেয়ারম্যান পরশও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের

প্রসঙ্গত, শনিবার (২৮ ডিসেম্বর) গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এই দুই জনকে দলের মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আওয়ামী লীগ সভাপতি ও মনোনয়ন বোর্ডের প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।

মনোনয়ন বোর্ডে দুই মেয়রের মনোনয়ন দেওয়ার পাশাপাশি ঢাকার দুই সিটিতে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থীদেরও নাম ঘোষণা করা হয়।

সিটি করপোরেশন আইন অনুযায়ী, শেখ তাপসকে সংসদ সদস্য ও আতিকুল ইসলামকে মেয়র পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নিতে হবে।

শেখ তাপস ছাড়াও ডিএসসিসিতে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ১০ জন মনোনয়নের আবেদন জমা দিয়েছিলেন। তাদের মধ্যে আলোচিত হলেন বর্তমান মেয়র সাঈদ খোকন, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম, দলের নবনির্বাচিত আইন সম্পাদক নজিবুল্লাহ হিরু ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদ্য বিদায়ী সভাপতি হাজী আবুল হাসনাত। অন্যদিকে, ঢাকা উত্তরে মনোনয়ন আবেদনকারী ১২ জনের মধ্যে গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে আতিকুল ইসলামই রয়েছেন। অবশ্যই, আগের সিটি নির্বাচনে মনোনয়ন জমা দিয়ে আলোচনায় আসা ব্যবসায়ী আদম তমিজি হক ও হেলেনা জাহাঙ্গীরও এই সিটিতে আওয়ামী লীগের টিকিট পেতে ফরম কিনেছিলেন।

নতুন এই সিদ্ধান্তের ফলে ঢাকা দক্ষিণ সিটির বর্তমান মেয়র সাঈদ খোকন নৌকার টিকিট হারালেন।

এর আগে, ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে নৌকার টিকিট পেয়ে দক্ষিণে সাঈদ খোকন ও উত্তরে ব্যবসায়ী নেতা আনিসুল হক নির্বাচিত হন। আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়ায় মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম নির্বাচিত হন। তিনি মেয়র হিসেবে এক বছরেরও কম সময় দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন।

দুই সিটিতে মেয়র পদে মনোনয়ন আবেদন ফরম বিতরণের পাশাপাশি উভয় সিটির ১২৯টি সাধারণ ওয়ার্ডে মনোনয়নের আবেদন গ্রহণ করে আওয়ামী লীগ। এতে মোট ১ হাজার ২৯৩ জন আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেন। এর মধ্যে উত্তরে ৬২৬ এবং দক্ষিণে ৬৬৭ জন দলটির মনোনয়ন ফরম কেনেন।

নাম ঘোষণার পর ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামের সঙ্গে অন্যরা নির্বাচন কমিশন গত ২২ ডিসেম্বর ঢাকার দুই সিটির নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। মনোনয়নপত্র বাছাই ২ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি ও ভোটগ্রহণ ৩০ জানুয়ারি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে সাধারণ ওয়ার্ড ৫৪টি ও সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১৮টি। আর দক্ষিণ সিটিতে সাধারণ ওয়ার্ড ৭৫টি ও সংরক্ষিত মহিলা ওয়ার্ড ২৫টি।

ঢাকা উত্তর সিটির মোট ভোটার ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন ও দক্ষিণে ২৩ লাখ ৬৭ হাজার ৪৮৮ জন। ২০১৯ সালে হালনাগাদের মাধ্যমে যারা ভোটার হওয়ার প্রক্রিয়ায় আছেন, তারা এই সিটি করপোরেশনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না।

/ইএইচএস/এমএনএইচ/আইএ/এমএমজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের