ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২০, ২০:০৮আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ০০:০৪

বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (শনিবার) ৪ জানুয়ারি। ১৯৪৮ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছিল। জাতি গঠনের প্রতিটি সোপানে ছাত্রলীগের রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা। নানা চড়াই-উৎরাই পেরিয়ে সংগঠনটি আগামীকাল ৭২ বছরে পা দিতে যাচ্ছে। সাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দু’দিনের কর্মসূচি দিয়ে এবার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে সংগঠনটি। বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে সাবেক নেতাদের পুনর্মিলনী অনুষ্ঠান।

১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর বায়ান্নর ঐতিহাসিক ভাষা আন্দোলন, সাতান্নর শিক্ষক ধর্মঘট, বাষট্টির শিক্ষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করে। স্বাধীন বাংলাদেশেও বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের সংগ্রামী ভূমিকা বিশেষভাবে স্মরণযোগ্য। শুরুতে পাকিস্তান ছাত্রলীগ নাম থাকলেও দেশ স্বাধীনের পর এর নাম হয় বাংলাদেশ ছাত্রলীগ।

তবে সময়ের পরিক্রমায় ছাত্রলীগ একাধিক ধারায় বিভক্ত হয়। বাংলাদেশ ছাত্রলীগের পাশাপাশি জাসদ ছাত্রলীগ এবং জাতীয় ছাত্রলীগ নামেও দুটি সংগঠন নানা সময়ে জন্ম নেয়। জাতীয় ছাত্রলীগের অস্তিত্ব এখন আর তেমন না থাকলেও জাসদ ছাত্রলীগ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ছাত্রসংগঠন হিসেবে কাজ করছে। নিজেদের মধ্যে দলাদলি, অন্তর্কোন্দল, হামলা-মারামারিসহ নানা কারণে ছাত্রলীগের সমালোচনাও আছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ দু’দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বাংলা ট্রিবিউনকে জানান, ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। ওইদিন প্রতিষ্ঠাবার্ষিকীর পাশাপাশি ছাত্রলীগের সাবেকদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানও হবে।

ছাত্রলীগ সূত্রে জানা যায়, ৪ জানুয়ারি সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা অর্পণ এবং ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। বিকালে সংগঠনটির সাবেক নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত হবে পুনর্মিলনী অনুষ্ঠান। আর পরদিন ৫ জানুয়ারি রক্তদান কর্মসূচি, এরপর শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ হবে।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল পায়রা এবং পতাকা উত্তোলন করে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করবেন।

/এমএইচবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের