তথ্যমন্ত্রীর বরাতে বাসসের নিউজ প্রত্যাহারে জাসদের ধন্যবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২০, ২২:৪৭আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ২২:৫১

জাতীয় সমাজতান্ত্রিক দল

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের বরাত দিয়ে  ‘চাল চুরির সঙ্গে জাপা, জাসদ, বিএনপির চেয়ারম্যান মেম্বাররা যুক্ত’ ও ‘ত্রাণের জন্য বিক্ষোভের পেছনে রাজনৈতিক ইন্ধন আছে’ শিরোনামে সংবাদ প্রকাশ করেছিল রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস। পরে বাসস এই সংবাদ প্রত্যাহার করে নেওয়ায় ধন্যবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ।

রবিবার (১৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সভাপতি হাসানুল হক ইনু  ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এই ধন্যবাদ জানান।

দলের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, তথ্যমন্ত্রীর বরাতে বাসস পরিবেশিত ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ‘চাল চুরির সঙ্গে জাপা, জাসদ, বিএনপির চেয়ারম্যান মেম্বাররা যুক্ত' ও ‘ত্রাণের জন্য বিক্ষোভের পেছনে রাজনৈতিক ইন্ধন আছে' শীর্ষক সংবাদটি সঠিকভাবে পরিবেশিত ও প্রকাশিত হয়নি দাবি করে তথ্যমন্ত্রীর নির্দেশে বাসস  সংবাদটি প্রত্যাহার করে নেয়। তথ্যমন্ত্রীর দফতর থেকে এ বিষয়ে গণমাধ্যমে প্রেস রিলিজ দিয়ে ভুল বোঝাবুঝির অবসান করায় তথ্যমন্ত্রীকে ধন্যবাদ।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের বরাতে ত্রাণচুরির প্রতিক্রিয়া প্রকাশিত হয় গণমাধ্যমে। এরপর জাতীয় পার্টি ও জাসদ এর প্রতিবাদ করে। পরে রবিবার প্রতিবেদনটি সঠিকভাবে প্রকাশিত না হওয়ার অভিযোগে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

আরও পড়ুন:

তথ্যমন্ত্রীর বক্তব্য দুর্ভাগ্যজনক: জাসদ

তথ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাপা

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ
ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ
চীনে বৃষ্টি ও ঝড়ের সতর্কতা জারি, একাধিক অঞ্চলে দুর্যোগের শঙ্কা
চীনে বৃষ্টি ও ঝড়ের সতর্কতা জারি, একাধিক অঞ্চলে দুর্যোগের শঙ্কা
ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
গুম-খুনের অভিযোগে জিয়াউল-তারেক সাঈদকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
গুম-খুনের অভিযোগে জিয়াউল-তারেক সাঈদকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
সর্বাধিক পঠিত
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’