গ্রেফতার আ.লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলো এলাকাবাসী

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৪ মে ২০২৫, ২৩:৪১আপডেট : ২৪ মে ২০২৫, ২৩:৪১

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় আশরাফ উদ্দিন নামের এক আওয়ামী লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন এলাকাবাসী। শনিবার দুপুরে দিকে উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আশরাফ উদ্দিন কমলনগর উপজেলার চর কাদিরীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কমলনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। পুলিশ বলছে, আশরাফ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যাচেষ্টা ও নাশকতা মামলার আসামি। তাকে গ্রেফতারের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় এলাকাবাসী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কমলনগর থানা পুলিশের একটি দল আশরাফ উদ্দিনকে
গ্রেফতার করে। এ সময় তার হাতে হাতকড়াও লাগানো হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে কয়েক হাজার নারী-পুরুষ এক হয়ে পুলিশের উপস্থিতিতে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে আশরাফকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় তারা। আওয়ামী লীগ নেতাকে না পেলেও পরে পরানো হাতকড়াটি উদ্ধার করে পুলিশ।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যাচেষ্টা ও নাশকতা মামলার আসামি আশরাফ উদ্দিন। পুলিশের একটি দল তাকে গ্রেফতার করলে কয়েকশ নারী-পুরুষ তাকে ছিনিয়ে নেয়। আমাদের পুলিশ মাত্র ৯-১০ জন ছিল। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে ছিনিয়ে নেওয়া আসামিকে গ্রেফতার করতে সক্ষম হবো।’

/এএম/
সম্পর্কিত
মিরপুরে ‘ছিনতাই চক্রের’ ৪ সদস্য হাতেনাতে গ্রেফতার
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে
গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
সর্বশেষ খবর
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী