করোনায় মৃত ও আক্রান্ত সাংবাদিকদের ঝুঁকি ভাতা দেওয়ার দাবি ঐক্যফ্রন্টের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২০, ১৬:৫১আপডেট : ০৪ জুন ২০২০, ১৬:৫৪

জাতীয় ঐক্যফ্রন্ট

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে মৃত ও আক্রান্ত সাংবাদিকদের ঝুঁকি ভাতা দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

বৃহস্পতিবার (৪ জুন) ঐক্যফ্রন্টের দফতরের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম মিন্টুর পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।

বিবৃতিতে বলা হয়, দেশের যেকোনও সংকটকালীন সময়ের মতো করোনার এই কঠিন সময়েও সাংবাদিকরা তাদের অসাধারণ ভূমিকা এবং দায়িত্ব পালন করছেন। করোনা প্রতিরোধ এবং চিকিৎসা ক্ষেত্রে সরাসরি কোনও করণীয় না থাকার পরও জনগণকে এ সম্পর্কে বাস্তব পরিস্থিতি অবহিত করে যাচ্ছেন। গুরুত্বপূর্ণ এ দায়িত্ব সাহসিকতার সঙ্গে পালনকালে তারা তাদের নিজেদের জীবনের ঝুঁকি তৈরি করেছেন। এর মধ্যেই ছয় জন সংবাদকর্মী প্রাণ হারিয়েছেন। এছাড়াও আক্রান্ত হয়েছেন আরও  ২৪৪ জন সংবাদকর্মী।

করোনার মারা যাওয়া এনটিভির মোস্তফা কামাল সৈয়দ, দৈনিক সময়ের আলোর হুমায়ুন কবির খোকন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিনিয়র সাংবাদিক সুমন মাহমুদ, দৈনিক ভোরের কাগজের আসলাম রহমান, দৈনিক সময়ের আলোর মাহমুদুল হাকিম অপু এবং দৈনিক বাংলাদেশের খবরের এম মিজানুর রহমান খানের রুহের মাগফিরাত কামনা করেন ঐক্যফ্রন্টের নেতারা।

করোনায় জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালনকারী সাংবাদিকদের যথাযথ সুরক্ষার ব্যবস্থা করার দাবি জানিয়ে ঐক্যফ্রন্টের নেতারা বলেন, করোনার এই সময়ে বহু ক্ষেত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে, অনেক মিডিয়া হাউজ তাদের কর্মীদের বেতন দিচ্ছে না। এমনকি অনেক প্রতিষ্ঠান কর্মীদের ছাঁটাই করছে। অবিলম্বে সব ছাঁটাই বন্ধ করতে হবে। ছাঁটাই করা সংবাদকর্মীদের পুনর্বহাল করতে হবে এবং তাদের বেতন প্রাপ্তি নিশ্চিত করতে হবে। শুধু তাই নয়, যেহেতু জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করছেন, তাই তাদের জন্য ঝুঁকি বিবেচনায় পর্যাপ্ত ভাতার ব্যবস্থা করতে হবে।

বিবৃতিতে তারা আরও  বলেন, দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা ও মামলার ঘটনাও ঘটেছে। সত্য প্রকাশের কারণে সাংবাদিক গ্রেফতারও হয়েছেন। আমরা গ্রেফতার সব সাংবাদিকের অবিলম্বে মুক্তি দাবি করছি এবং ভবিষ্যতে তাদের ওপরে যেকোনও ধরনের হয়রানি বন্ধ করতে হবে। মনে রাখতে হবে, যেকোনও সংকটের সময়ে মুক্ত মত প্রকাশ বাধাগ্রস্ত করলে সেটা সেই সংকটকে আরও ঘনীভূত করে এবং মানুষের জীবনে বিপর্যয় ঘটায়।

বিবৃতিতে স্বাক্ষর করেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব, বিএনপির স্থায়ী আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

 

/এএইচআর/এপিএইচ/
সম্পর্কিত
ব্যবসায়ীকে ‘আ.লীগ নেতা ও আগস্টের মামলার আসামি’ বানিয়ে মন্ত্রণালয়ে ছাত্রদল নেতার চিঠি, পুলিশ পেলো ভিন্ন তথ্য
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান হলেন বিএনপির দীপন তালুকদার
রাজশাহী বিভাগের দুই জেলার নেতাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান
সর্বশেষ খবর
নতুন বেতন কাঠামো  ও জ্বালানি সংকট নিয়ে যা জানালেন উপদেষ্টা তিতুমীর
নতুন বেতন কাঠামো ও জ্বালানি সংকট নিয়ে যা জানালেন উপদেষ্টা তিতুমীর
পোশাক কারখানার ছাদেই সম্ভব ২৮১৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন
পোশাক কারখানার ছাদেই সম্ভব ২৮১৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন
২১ বছর পর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা যেখানে এসে দাঁড়ালো 
২১ বছর পর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা যেখানে এসে দাঁড়ালো 
মা-বাবার মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
মা-বাবার মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
আজ রাষ্ট্রপতি নির্বাচনমির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল