দুই আসনের উপনির্বাচন অযৌক্তিক: বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২০, ১৪:৪৮ আপডেট : ০৭ জুলাই ২০২০, ১৪:৪৮

বিএনপি

করোনা ও বন্যা পরিস্থিতির মধ্যে দুই সংসদীয় আসনের উপনির্বাচনকে অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে বিএনপি। মঙ্গলবার (৭ জুলাই) সকালে দলটির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সাক্ষাৎ করে এই সংক্রান্ত একটি চিঠি দেয়। দলটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন ইসিতে এ চিঠি হস্তান্তর করেছেন।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিতে ১৪ জুলাই অনুষ্ঠেয় বগুড়া-১ ও যশোর-৬ আসনে উপনির্বাচনে তারা অংশ নেবে না বলে জানানো হয়েছে। 

প্রধান নির্বাচন কমিশনারকে লেখা চিঠিতে বলা হয়েছে, ‘ইসি আগামী ১৪ জুলাই বগুড়া-১ ও যশোর-৩ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বাংলাদেশসহ সারা বিশ্বে করোনা ভয়াবহ আকার ধারণ করেছে। এছাড়া দেশের উত্তরবঙ্গে বন্যা পরিস্থিভি ভয়াবহ রূপ ধারণ করেছে। এ অবস্থায় ইসির উপনির্বাচনের ঘোষণায় বিএনপি গভীরভাবে ক্ষুব্ধ ও স্তম্ভিত। আমরা নির্বাচন কমিশনের উল্লিখিত উপনির্বাচনে ভোট গ্রহণের এ সিদ্ধান্তকে সম্পূর্ণ অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে মনে করি।’

আরও বলা হয়েছে, ইসির এ ধরনের পদক্ষেপ জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর ও চরম হুমকি স্বরূপ। জনস্বাস্থ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা উপনির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। জনস্বার্থ বিবেচনায় কমিশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি। 

প্রসঙ্গত, ওই দুই আসনে ২৯ মার্চ নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনার জন্য স্থগিত করা হয়। আর এখন সাংবিধানিক বাধ্যবাধকতা থেকে এই নির্বাচন করছে ইসি।

এদিকে, দুই আসনের উপনির্বাচন পেছানোর দাবি জানিয়েছে বিএনপি। মঙ্গলবার ইসি সচিব মো. আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানায় দলটি।

বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সাংবাদিকদের বলেন, ‘করোনার এই সময়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। তাই কমিশনের কাছে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আহ্বান জানিয়েছি। কমিশন যদি নির্বাচন না পেছায় তবে আমরাও নির্বাচনে অংশগ্রহণ করবো না।’

/ইএইচএস/এসটি/
সম্পর্কিত
বিএনপির মিছিলে ‘যুবলীগের অ্যাকশন-ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান
বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসনের অভিযান, শতাধিক দোকান উচ্ছেদ
বিএনপি নেতার মামলায় ফেসবুক পেজ ও গ্রুপের অ্যাডমিন কারাগারে
সর্বশেষ খবর
বিএনপির মিছিলে ‘যুবলীগের অ্যাকশন-ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান
বিএনপির মিছিলে ‘যুবলীগের অ্যাকশন-ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান
যে আপডেটের কারণে বিপাকে পড়ছেন আইফোন ব্যবহারকারীরা
যে আপডেটের কারণে বিপাকে পড়ছেন আইফোন ব্যবহারকারীরা
তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, খরচ হবে প্রায় ১৬ হাজার কোটি টাকা
একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, খরচ হবে প্রায় ১৬ হাজার কোটি টাকা
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ