যে আপডেটের কারণে বিপাকে পড়ছেন আইফোন ব্যবহারকারীরা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০০ আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০০

১৪ সেপ্টেম্বর আইফোনের জন্য নতুন অপারেটিং সিস্টেম আইওএস ২৭ উন্মুক্ত করেছে অ্যাপল। আপডেটের পর আইফোনের টাচস্ক্রিন কাজ না করা কিংবা ফোন ধীরগতির হয়ে যাওয়ার অভিযোগ করছেন কিছু ব্যবহারকারী। একাধিক রেডিট পোস্টে এ ধরনের সমস্যার কথা জানিয়েছেন তারা।

ব্যবহারকারীদের অভিযোগ, নতুন সফটওয়্যার ইনস্টলের পর আইফোনের স্ক্রিনের বিভিন্ন অংশে টাচ কাজ করছে না। পাশাপাশি ফোনের বিভিন্ন স্ক্রিনে সোয়াইপ করা কিংবা স্ক্রিন পরিবর্তনের সময় ধীরগতি ও স্টাটারিংয়ের মতো সমস্যাও দেখা দিচ্ছে। তবে সমস্যাগুলো কতটা ব্যাপক, তা এখনও স্পষ্ট নয়।

তবে আক্রান্ত কয়েকজন ব্যবহারকারী সম্ভাব্য কিছু সমাধানের কথা জানিয়েছেন। একজনের দাবি, আইফোন রিস্টার্ট করলে টাচস্ক্রিনের সমস্যা সাময়িকভাবে ঠিক হচ্ছে। আরেকজন জানিয়েছেন, কোনও অ্যাপ ফ্রিজ হয়ে গেলে হোম স্ক্রিনে গিয়ে আবার সেই অ্যাপে ফিরলে অ্যাপটি পুনরায় সচল হচ্ছে।

ফোনের ধীরগতি ও অ্যানিমেশনে ঝাঁকুনির ক্ষেত্রে একজন রেডিট ব্যবহারকারী জানিয়েছেন, হোম স্ক্রিনে অতিরিক্ত অ্যাপ আইকন থাকলে অ্যাপ চালুর অ্যানিমেশনে স্টাটারিং হতে পারে। তাই প্রতিটি হোম স্ক্রিনে অ্যাপের সংখ্যা কমিয়ে দেখার পরামর্শ দেন তিনি।

তবে দীর্ঘমেয়াদে এসব সমস্যা নিজে থেকেই কমে যেতে পারে। নতুন আপডেটের পর সিস্টেমজুড়ে প্রাথমিক ইনডেক্সিং সম্পন্ন হলে ফোনের কার্যক্রম স্বাভাবিক হতে পারে। এরপরও সমস্যা থেকে গেলে পরবর্তী আইওএস আপডেটের জন্য অপেক্ষা করতে হতে পারে। ধারণা করা হচ্ছে, পরবর্তী আপডেটে অ্যাপল এসব সমস্যার সমাধান করতে পারে।

যারা এখনও আপডেট করেননি, তারা সমস্যাগুলো কতটা ব্যাপক তা আরও স্পষ্ট না হওয়া পর্যন্ত আপডেটটি কিছুদিন পিছিয়ে দেওয়ার কথা বিবেচনা করতে পারেন। তবে সাধারণত এ ধরনের বাগ অল্পসংখ্যক ব্যবহারকারীর ক্ষেত্রে দেখা যায়।

আইওস-২৭ এ সিরির দীর্ঘপ্রতীক্ষিত এআই সংস্করণসহ বেশ কিছু নতুন সুবিধাও রয়েছে। ফলে নতুন আপডেটের এসব প্রাথমিক সমস্যা দীর্ঘস্থায়ী না হওয়ার আশা করা হচ্ছে।

সূত্র: টেক রাডার

/এসএইচএম/
সম্পর্কিত
‘বিপজ্জনক’ এআই ঠেকাতে এনভিডিয়ার নতুন টুল, নিয়ন্ত্রণে আসবে মিলিসেকেন্ডেই
উন্নত এআই ডেকে আনতে পারে মানবজাতির অস্তিত্বের ঝুঁকি: অ্যানথ্রপিক
চোখের জল ঝরিয়ে আবেগ প্রকাশ করবে রোবট
সর্বশেষ খবর
বিএনপির মিছিলে ‘যুবলীগের অ্যাকশন-ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান
বিএনপির মিছিলে ‘যুবলীগের অ্যাকশন-ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান
তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, খরচ হবে প্রায় ১৬ হাজার কোটি টাকা
একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, খরচ হবে প্রায় ১৬ হাজার কোটি টাকা
বিজেপি সাংসদের চ্যালেঞ্জে হৃতিকের প্রতিক্রিয়া, ‘এটা কি সত্যি?’
বিজেপি সাংসদের চ্যালেঞ্জে হৃতিকের প্রতিক্রিয়া, ‘এটা কি সত্যি?’
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ