মেস ভাড়া অর্ধেক করার দাবিতে বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২০, ১৭:০১আপডেট : ০৯ জুলাই ২০২০, ১৭:১২

মেস ভাড়া অর্ধেক করার দাবিতে বিক্ষোভ

শিক্ষার্থীদের মেসভাড়া পঞ্চাশ শতাংশ কমানোর দাবিতে বিক্ষোভ করেছে ছাত্র ফেডারেশন। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভে সংগঠনের সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের ৭০-৮০ শতাংশ অনাবাসিক অর্থাৎ মেসে থাকেন। মহামারিকালে বহু শিক্ষার্থীর পরিবারের উপার্জন কমে গেছে। চলমান মহামারির সময়ে সমাজের আর সব মানুষের মতো শিক্ষার্থীরাও চরম উদ্বেগ-উৎকণ্ঠা, ভয় এবং হতাশার মধ্যে দিনাতিপাত করছেন।'

তিনি বলেন, ‘মেস ভাড়া পরিশোধ করতে না পারায় অনেক শিক্ষার্থী চরম বিপাকে পড়েছেন। একদিকে আর্থিক সংকট অন্যদিকে মেস মালিকদের তাগাদায় প্রাত্যহিক জীবনযাপনে নেমে এসেছে চরম অশান্তি ও দুশ্চিন্তা।’

সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদ সুজন বলেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনায় অসচ্ছল শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা একান্ত প্রয়োজন। একই সঙ্গে শিক্ষার্থীদের মেস ভাড়া অন্তত ৫০ শতাংশ কমানো বা মওকুফ করা প্রয়োজন।’

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদ সুজন, সাংগঠনিক সম্পাদক সাদিক রেজা, ঢাকা মহানগর শাখার দফতর সম্পাদক আল আমীন রহমান, সদস্য ফারিয়া রহমান বৃষ্টি, শাকিল, ইয়াছিন, আকাশ প্রমুখ।

/এসটিএস/এএইচ./
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এলখারেজি
ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এলখারেজি
ম্যানইউ একাডেমি থেকে বাংলাদেশ দলে, কে এই অ্যাডাম আব্বাস?
ম্যানইউ একাডেমি থেকে বাংলাদেশ দলে, কে এই অ্যাডাম আব্বাস?
‘বিদ্যুৎ বিল আর খাবারের খরচ দুটোই বাড়ছে’
‘বিদ্যুৎ বিল আর খাবারের খরচ দুটোই বাড়ছে’
‘যতদিন জামায়াত, ততদিন আওয়ামী লীগ’, ফরহাদ মজহারের মন্তব্যে কড়া প্রতিবাদ
‘যতদিন জামায়াত, ততদিন আওয়ামী লীগ’, ফরহাদ মজহারের মন্তব্যে কড়া প্রতিবাদ
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে