স্বাস্থ্যখাত পুনর্গঠনের দাবি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২০, ০১:১৩আপডেট : ১৩ জুলাই ২০২০, ০১:১৮

স্বাস্থ্যখাত পুনর্গঠনের দাবি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

স্বাস্থ্য খাতসহ সব চিহ্নিত দুর্নীতিবাজ ও জালিয়াতদের অনতিবিলম্বে গ্রেফতার, উপযুক্ত বিচার ও আত্মসাতের অর্থ উদ্ধারের দাবি জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। একইসঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তাদেরও অবিলম্বে অপসারণ করে সমগ্র স্বাস্থ্যখাত পুনর্গঠন ও পুনর্বিন্যস্ত করার আহ্বান জানিয়েছে সাইফুল হকের নেতৃত্বাধীন এই দলটি।

রবিবার (১২জুলাই) পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনলাইন মিটিং-এ রাজনৈতিক পরিষদের সভায় এসব মত উঠে আসে। এদিন রাতে বাংলা ট্রিবিউনকে বৈঠকের কথা জানান তিনি নিজেই। সাইফুল হক জানান, বৈঠকে রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু ও আনছার আলী দুলাল অংশগ্রহণ করেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনে করে, কুয়েতে সরকারদলীয় সংসদ সদস্য পাপুলকে মানব পাচারসহ নানা অভিযোগে গ্রেফতার ও জেলে প্রেরণের ঘটনায় মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশ গুরুতর ভাবমূর্তির সংকটে পড়েছে। এসব ঘটনা বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের জন্য বড় ধরনের বিপর্যয় নিয়ে আসবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি দাবি করেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের একশ্রেণির কর্মকর্তা ও কর্মচারীর প্রত্যক্ষ ও পরোক্ষ মদদেই গত চার-পাঁচ মাসে অবিশ্বাস্য সব দুর্নীতির ঘটনা ঘটেছে।

দলটির দাবি, মহামারির এই দুর্যোগে স্বাস্থ্যখাতকে কোনও ভাবেই হরিলুটের প্রতিষ্ঠান হিসাবে দেশের মানুষ মেনে নেবে না।

/এসটিএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেটে গেছে দুই বছর, কবে সংস্কার হবে ‘স্বাধীনতা সংগ্রাম’-এর ভাস্কর্য
কেটে গেছে দুই বছর, কবে সংস্কার হবে ‘স্বাধীনতা সংগ্রাম’-এর ভাস্কর্য
মেট্রোরেলের খরচ বাড়ছে, জাপানের ঋণের ফাঁদে পড়বে বাংলাদেশ?
মেট্রোরেলের খরচ বাড়ছে, জাপানের ঋণের ফাঁদে পড়বে বাংলাদেশ?
সমাজকর্মীকে ধর্ষণের চেষ্টা, সালিশে মেম্বার প্রার্থীকে জুতাপেটা
সমাজকর্মীকে ধর্ষণের চেষ্টা, সালিশে মেম্বার প্রার্থীকে জুতাপেটা
ভাইভার নম্বর বাড়ছে, মেধাভিত্তিক নিয়োগ নিয়ে প্রশ্ন
ভাইভার নম্বর বাড়ছে, মেধাভিত্তিক নিয়োগ নিয়ে প্রশ্ন
সর্বাধিক পঠিত
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম