‘এরশাদ উন্নয়নের কিংবদন্তি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২০, ২০:২০আপডেট : ১০ আগস্ট ২০২০, ২০:৩৬

‘এরশাদ উন্নয়নের কিংবদন্তি’ হুসেইন মুহম্মদ এরশাদকে উন্নয়নের কিংবদন্তি বলে দাবি করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তিনি বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ উপজেলা পরিষদ সৃষ্টি করে নির্বাচিত প্রতিনিধিদের অধীনে ১৮ জন প্রথম শ্রেণির কর্মকর্তা নিয়োজিত করে উন্নয়নের নতুন ধারা সৃষ্টি করেছিলেন।’

সোমবার (১০ আগস্ট) বিকালে রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন রোড মাঠে হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন বাবলু।

একই অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ হতদরিদ্র মানুষের স্বার্থে রাজনীতি করেছেন। দেশে যেন কোনও মানুষ দরিদ্র না থাকে সেই লক্ষ্যেই ছিল তার রাজনীতি। আমরা সেই আদর্শকে সামনে রেখে ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বো।’

জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য এস.এম. ফয়সল চিশতীর সভাপতিত্বে এবং মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টুর পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আমানত হোসেন আমানত প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৮ লাখ টাকার জাল নোটসহ গুলশানে ২ জন গ্রেফতার 
২৮ লাখ টাকার জাল নোটসহ গুলশানে ২ জন গ্রেফতার 
আদালতে আসামিকে পাউরুটি দিলেন স্বজনরা, ভেতরে মিললো ইয়াবা-গাঁজা
আদালতে আসামিকে পাউরুটি দিলেন স্বজনরা, ভেতরে মিললো ইয়াবা-গাঁজা
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি ১১ আগস্ট পর্যন্ত মুলতবি
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি ১১ আগস্ট পর্যন্ত মুলতবি
ঢাবিতে ছাত্রদল ও শিবিরের হাতাহাতি
ঢাবিতে ছাত্রদল ও শিবিরের হাতাহাতি
সর্বাধিক পঠিত
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি