‘জনগণ সঙ্গে আছে, বহিরাগত দরকার নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২০, ১০:৩৫আপডেট : ১২ নভেম্বর ২০২০, ১১:০৬

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিব হাসান ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বহিরাগতদের আনা হচ্ছে−বিএনপি প্রার্থীর এই অভিযোগের জবাবে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিব হাসান বলেছেন, ‘এই আসনের জনগণ আমার সঙ্গে আছে, বহিরাগত কারও দরকার নেই।’ বৃহস্পতিবার (১২ নভেম্বর) উত্তরা ৫ নম্বর সেক্টরে আইইএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি এই কথা বলেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিব হাসান

এর আগে বিএনপি প্রার্থী ঢাকার বাইরে থেকে লোকজন নিয়ে আসা হচ্ছে বলে অভিযোগ করেন। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাবিব হাসান বলেন, ‘আমাদের সঙ্গে আমাদের সম্মানিত জনসাধারণ আছেন ঢাকা ১৮ আসনের। আমাদের বহিরাগতদের দরকার নাই। উনি বহিরাগত লোক এনে সন্ত্রাস সৃষ্টি করতে চেয়েছিলেন। কিন্তু আমাদের বহিরাগত কোনও লোক নেই। আমাদের জনগণ এবং সহযোগী সংগঠন অত্যন্ত শক্তিশালী।’ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিব হাসান

বিএনপি প্রার্থীর অভিযোগের বিষয়ে তিনি আরও বলেন, ‘এরা যখনই নির্বাচন করে তখন থেকেই অতীতের কথাগুলো সচরাচর বলে। এখনও তাই বলছে। এগুলা বানোয়াট ও ভিত্তিহীন।’

ভোটের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, ‘জনগণের ভালো উপস্থিতি আছে। ইনশাল্লাহ ভালো ভোট হবে আশা করি।’

উল্লেখ্য, ঢাকা ১৮ আসনে আওয়ামী লীগ, বিএনপিসহ এই আসনের উপনির্বাচনে ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিব হাসান

আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান, বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির নাসির উদ্দিন সরকার, গণফ্রন্টের প্রার্থী গাজী মো. শহীদুল্লাহ, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী ওমর ফারুক ও প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির প্রার্থী মহিবুউল্লাহ বাহার।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঢাকা ১৮ আসনে মোট ভোটার পাঁচ লাখ ৭৭ হাজার ১৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৯৬ হাজার ১৩৬ জন। নারী ভোটার দুই লাখ ৮১ হাজার ৫৪ জন। ভোটকেন্দ্র রয়েছে ২১৭টি। ভোটকক্ষের সংখ্যা এক হাজার ৩৫৩টি।

গত ৯ জুলাই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুতে জাতীয় সংসদের ঢাকা-১৮ আসনটি শূন্য হয়।

ছবি: নাসিরুল ইসলাম। 

 

/এসও/এফএস/এমএমজে/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান