তুরস্কের বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩৭

বাংলাদেশের চামড়া, নন-লেদার, তৈরি পোশাক ও জাহাজ নির্মাণ খাতে তুর্কি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে তুর্কিয়ের বাজারে বাংলাদেশি পণ্যের রফতানি সম্প্রসারণে বিদ্যমান কাস্টমসসংক্রান্ত প্রতিবন্ধকতা দূর ও অতিরিক্ত শুল্ক কমানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

রবিবার (১ নভেম্বর) ইস্তাম্বুলের হিলটন হোটেলে তুর্কিয়ের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাতের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ আহ্বান জানান বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের সুযোগ এবং বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হয়। 

বৈঠকে খন্দকার আব্দুল মুক্তাদির বাংলাদেশের সম্ভাবনাময় শিল্প খাতগুলোয় বিনিয়োগের সুযোগ তুর্কি ব্যবসায়ীদের কাজে লাগানোর আহ্বান জানান। বিশেষ করে চামড়া ও নন-লেদার পণ্য, তৈরি পোশাক এবং জাহাজ নির্মাণ শিল্পে তুর্কি বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেন তিনি। 

আলোচনায় তুর্কিয়ের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশের ক্ষেত্রে বিদ্যমান শুল্ক ও কাস্টমসসংক্রান্ত বাধার বিষয়টি তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। এসব প্রতিবন্ধকতা নিরসন এবং অতিরিক্ত শুল্ক হ্রাসে তুর্কিয়ের বাণিজ্যমন্ত্রীর সহযোগিতা চান তিনি। 

দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত বাণিজ্যিক অংশীদারত্বে এগিয়ে নেওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। তারা দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং বিদ্যমান প্রতিবন্ধকতা নিরসনে ইতিবাচক মনোভাব ব্যক্ত করে। 

এসময় দু’দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কমসেকের ৪২তম মিনিস্ট্রিয়াল মিটিংয়ে অংশ নিতে তুর্কিয়ে সফর করছেন। বাসস। 

/এসটি/ 
সম্পর্কিত
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিবেচনা করছে সিরিয়া
পাহাড়জুড়ে বরফের আস্তরণ, অথচ বরফ নয়!
নুহ নবীর নৌকা বলে ধারণা করা স্থানে আরও এক ‘আবিষ্কারের’ দাবি গবেষকদের
সর্বশেষ খবর
পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ‘দায় স্বীকার করে’ ফেসবুকে পোস্ট, যুবক আটক
পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ‘দায় স্বীকার করে’ ফেসবুকে পোস্ট, যুবক আটক
মধ্যপ্রদেশে হোটেলের বর্জ্য চেম্বার পরিষ্কার করতে নেমে চারজনের মৃত্যু
মধ্যপ্রদেশে হোটেলের বর্জ্য চেম্বার পরিষ্কার করতে নেমে চারজনের মৃত্যু
স্কিইংয়ের বাইরে ইউরোপের শীত উপভোগের ৮ উপায়
স্কিইংয়ের বাইরে ইউরোপের শীত উপভোগের ৮ উপায়
মেসির নৈপুণ্যে মায়ামির জয়
মেসির নৈপুণ্যে মায়ামির জয়
সর্বাধিক পঠিত
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম