ঢাকা মহানগর আ. লীগ সভাপতির ইন্তেকাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০১৬, ১৪:০৮আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ১৪:০৮

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
শনিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ..... রাজিউন)।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বাংলা ট্রিবিউনকে এম এ আজিজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা। এদিন বিকাল ৪টার দিকে তিনি মরহুমের পুরান ঢাকার হোসনি দালান সংলগ্ন বাসভবনে তার শোক সন্তপ্ত পরিবারকে সান্তনা দিতে যাবেন বলে নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের একটি সূত্র।  
উল্লেখ্য, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ঢাকার মেয়র মো. হানিফ মারা যাওয়ার পর ২০০৭ সালে এমএ আজিজ সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন।
/ইএইচএস/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি