দীর্ঘদিন পর রাজপথে জামায়াত: হরতালের সমর্থনে ঝটিকা মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৬, ১৩:৩০আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১৪:৫৪

হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের মিছিল

সোমবারের (২৮ মার্চ) আগে সর্বশেষ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির দণ্ডের প্রতিবাদে হরতালে মাঠে নেমেছিল জামায়াতে ইসলামী ও শিবিরের নেতাকর্মীরা। দীর্ঘদিন ধরে কর্মসূচি না থাকায় রাজপথে কোনও কর্মসূচি ছিল না দলটির। তবে রাষ্ট্রধর্মকে ব্যবহার করে নিজেদের কর্মসূচিতে আজ ফের রাজপথে নামে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার দাবিতে সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন জায়গায় মিছিল-পিকেটিং করেছে জামায়াত-শিবিরকর্মীরা। রাজধানীর মালিবাগ এলাকায় মিছিল করেছে রমনা থানা জামায়াত-শিবির শাখার সদস্যরা। সোমবার সকাল পৌনে ৮টায় তারা এ মিছিল করে। মিছিলে জামায়াত নেতা ড. আহসান হাবিব, আতাউর রহমান সরকার, মাহবুবুর রহমান, শাহজালাল খান, শিবির নেতা সাইয়েদ জোবায়ের, জামিল মাহমুদ, আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের মিছিল

রাজধানীর রামপুরায় বিক্ষোভমিছিল করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখা। শাখার সভাপতি সিয়াম রেজার সভাপতিত্বে ও সেক্রেটারি এস আর মিঠু’র পরিচালনায় বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক সগীর বিন সাঈদসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মিছিল থেকে এক কর্মীকে পুলিশ আটক করেছে বলে দাবি করেছে শিবির।

জামায়াতের ডাকা হরতালের সমর্থনে মোহাম্মদপুর ও আদাবর থানার যৌথ উদ্যোগে মোহাম্মদপুর কৃষি মার্কেটের সামনে সকাল পৌনে ৮টায় মিছিল করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা। ঢাকা মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন, জামায়াত নেতা সাইফুর রহমান, কিরণ, আব্দুল হান্নান, এ্যড. কামরুল, ইমরান হাসান তারিফ ও রাবিউল উপস্থিত ছিলেন।

হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের মিছিল

হরতালের সমর্থনে সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে নবাবপুর রোডে মিছিল করেছে লালবাগ থানা জামায়াত-শিবির নেতাকর্মীরা। মিছিলে উপস্থিত ছিলেন আবু আনাম, মহসিন, শাহ আলম, শহীদুল ইসলাম ও রাশেদ প্রমুখ।

হরতালের সমর্থনে সোমবার সকাল ৬টায় নয়াবাজার এলাকায় মিছিল করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা। মিছিলে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আব্দুর রহমান, তোফাজ্জল হোসেন, মনির হোসেন, রাসেদ সিদ্দিকী, মো: শামীম, ফজলে আজিম, কাদের মোল্লাহ ও আমীর হোসেন প্রমুখ।
রাজধানীর মুগদা, বনশ্রী, কামরাঙ্গীরচর, আশকোনা, মিরপুর পূর্ব ও পশ্চিম থানা, কাফরুল, দিয়াবাড়ি, খিলক্ষেত এলাকায় মিছিল করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা।

/এসটিএস/এফএস/ 

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি