অন্যায়ের বিরুদ্ধে সবার আগে সরকারকেই দাঁড়াতে হবে: বি. চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০১৬, ১৯:৩০আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১৯:৪৬

আলোচনা সভায় বক্তব্য রাখছেন একিউএম বদরুদ্দোজা চৌধুরী সারাদেশে সামাজিক অবক্ষয় চূড়ান্ত রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের প্রসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, এই অন্যায়ের বিরুদ্ধে সবার আগে সরকারকে দাঁড়াতে হবে। মঙ্গলবার সন্ধ্যার আগে বারিধারায় নিজ বাসভবনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দলের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানসহ আরও অনেকে আলোচনা সভায় বক্তব্য রাখেন।
একিউএম বদরুদ্দোজা চৌধুরী  বলেন, আজ ছোটছোট ছেলেমেয়ে খুন হয়ে যাচ্ছে, গুম হয়ে যাচ্ছে, তনুর মতো মেয়েরা ধর্ষণের শিকার হয়ে খুন হচ্ছেন। এগুলো আগে ছিল না। সরকারকেই এসবের বিরুদ্ধে দাঁড়াতে হবে।  
সাবেক এই রাষ্ট্রপতি সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, গণতন্ত্র নিয়ে কী বলব? রাজনৈতিক বিষয়ে যত কম বলা যায় ততই ভালো। কোনও মিটিং হয় না। মিছিল করলে গুলি করা হয়। কর্মীরা গায়েব হয়ে যান। দেশ এভাবে চলতে পারে না। আমি সরকারকে শুভেচ্ছা জানিয়ে বলতে চাই, বুঝতে হবে সমস্যা কোথায়। শুধু দলকে চালিয়ে নিলেই হবে না। সরকারি দল এটাই চায়। এটাই শপথভঙ্গ। 

দেশের আয় বেড়ে যাওয়া প্রসঙ্গে বদরুদ্দোজা চৌধুরী বলেন, ডলার ইনকাম বেড়েছে। কিন্তু এটা একটা ব্লাফ। মাথাপিছু ইনকাম বেড়েছে সমাজের গুটিকয়েক মানুষের জন্য। সাধারণ মানুষের জন্য নয়। শেয়ার মার্কেটে ধসের বিষয়ে তিনি বলেন, এতে করে হাজারো মানুষ তাদের পুঁজি হারিয়েছে। মনোবল হারিয়েছে। আর অর্থমন্ত্রী বলেন শেয়ার মার্কেট ছেড়ে দিয়েছি। বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি হয়ে যায়। এতেও অর্থমন্ত্রী কোনও ব্যবস্থা গ্রহণ করেননি। কিন্তু গভর্নর ভদ্রলোকের সন্তান দেখে পদত্যাগ করেছেন। 

দ্রব্যমূল্য, চাল ডাল, বাস ভাড়া, টেক্সি ভাড়ার বৃদ্ধির বিষয়ে বদরুদ্দোজা চৌধুরী বলেন, এটা কি অর্থনৈতিক অগ্রগতি? নতুন কেউ শিল্প বিনিয়োগে এগিয়ে আসছেন না। কিছু লোক আঙুল ফুলে তালগাছ হয়ে গেছে। দেশে ভোটের আতঙ্ক আছে বলে মন্তব্য করে তিনি বলেন, মানুষের মধ্যে এখন ভোটের আতঙ্ক আছে। ভোটের আগে থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নির্বাচন কমিশনে সবচেয়ে বড় ব্যক্তি সবচেয়ে পক্ষপাতদুষ্ট।

/এসটিএস/এফএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি