ফখরুলকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৬, ১৪:২০আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১৪:২৫

রুহুল কবীর রিজভী বিএনপির সদ্য ঘোষিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সদ্য ঘোষিত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
তিনি বলেন, ‘এটা শুধু মির্জা ফখরুলকে জেলে পাঠানো নয়, পুরো বিএনপির ওপর নগ্ন হস্তক্ষেপ। তাকে মহাসচিব ঘোষণা দেওয়ার পর সরকার ভয় পেয়েছে। তারা মনে করেছে দলে নতুন করে মেরুকরণ হবে। তাই জেলে পাঠিয়েছে।’
বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষনিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি অবিলম্বে মহাসচিবের মুক্তি দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন।
রিজভী বলেন, ‘মহাসচিব হিসেবে ঘোষণা দেওয়ার দুই ঘণ্টার মধ্যে মির্জা ফখরুলকে জেলে পাঠানো হয়েছে। তাকে ফুল দিয়ে অভিনন্দন জানানোর জন্য নেতাকর্মীরা কার্যালয়ে অপেক্ষা করছিলেন। সেই সুযোগটুকুও দেওয়া হয়নি।’
বুধবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে মির্জা ফখরুল ইসলামকে দলের মহাসচিব ঘোষণা দেওয়া হয়। দুই ঘণ্টা পরই আদালত থেকে খবর আসে ফখরুলের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ খবরের পরপরই দলীয় নেতাকর্মীরা পল্টনে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, বিশেষ সম্পাদক নাদিম মোস্তফা, নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন জসিম, মাহাবুবুল হক নান্নু প্রমুখ।

/এসটিএস/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি