এক পদ রেখে বাকি পদ ছাড়ার সিদ্ধান্ত

মিথ্যে মামলা প্রতিহত করতে আইনি লড়াইয়ের ঘোষণা ফখরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৬, ১৫:০৮আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১৫:১২

মির্জা ফখরুল বিএনপির নতুন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিহত করতে আমরা আইনি লড়াই চালিয়ে যাবো।প্রয়োজনে আমরা কঠোর রাজনৈতিক কর্মসূচি দেবো। বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন।পাশাপাশি নিজের মহাসচিব পদ রেখে বাকি পদগুলো থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ফখরুল।
বিএনপির সদ্য মনোনীত মহাসচিব বলেন, সরকারকে বলবো- আসুন, প্রতিহিংসা ও নির্যাতনের রাস্তা পরিহার করে আমাদের নেত্রীর ডাকে সাড়া দিয়ে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা করে অতিদ্রুত একটি জাতীয় নির্বাচন দিন।এতে সকলেরই কল্যাণ হবে।
ফখরুল বলেন,ষষ্ঠ জাতীয় কাউন্সিলের মাধ্যমে গঠনতন্ত্রে "এক নেতার এক পদ"  চূড়ান্ত করা হয়েছে। গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে দু-একদিনের মধ্যেই কৃষকদল ও ঠাকুরগাঁও জেলা বিএনপির পদ থেকে পদত্যাগ করবো।
প্রসঙ্গত, প্রায় পাঁচ বছর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতির দায়িত্বও পালন করেন তিনি। এছাড়া তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতিও।
এর আগে বুধবার ষষ্ঠ জাতীয় কাউন্সিলের ১১দিন পর মির্জা ফখরুলকে মহাসচিব হিসেবে ঘোষণা করা হয়।

এসটিএস/এপিএইচ/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি