নেজামে ইসলামের কাউন্সিল

আবদুল মালেক চেয়ারম্যান, নেজামী মহাসচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৬, ১৫:১৫আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১৫:১৫

নেজামে ইসলাম বিভক্ত বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে মাওলানা আবদুল মালেক আবদুল হালিম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পাশাপাশি মহাসচিব হিসেবে মাওলানা আবদুল লতিফ নেজামী পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে কাউন্সিলের অধিবেশন শুরু হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন পার্টির আহ্বায়ক আবদুর রশিদ মজুমদার। নতুন কমিটিতে তিনি সিনিয়র সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা আ.ক.ম আশাফুল হক।
সম্মেলনে মহাসচিবের প্রতিবেদনে মাওলানা নেজামী বলেন, যে কোনও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের জন্য নির্বিচারে ইসলামপন্থী রাজনৈতিক দল ও সংগঠনগুলোর নেতাকর্মীদের ওপর জেল জুলুম নির্যাতন করা হচ্ছে।
নেজামে ইসলাম পার্টি আগামী দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে ৫ দফা কর্মসূচি ঘোষণা করে।
ঘোষণাপত্রে দলটি নতুন করে মুক্তিযুদ্ধের চেতনা যুক্ত করেছে। দলটি মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার বিরোধীতাকারী হিসেবে রাজনৈতিক মহলে পরিচিত।

প্রতিবেদনে মহাসচিব আবদুল লতিফ নেজামী বলেন, দলীয় সরকারের অধীনে কোনও সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে না।

অতিথি হিসেবে বক্তব্য দিতে এসে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, বাংলাদেশের নাস্তিক বুদ্ধিজীবীরাই নারীদের পণ্য হিসেবে ব্যবহার করে মানুষের লোভ লালসার শিকারে পরিণত করতে সাহায্য করছে।

কাউন্সিলে রাজধানীর দুটি মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তবে নেজামে ইসলাম পার্টির সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক বলেন, অংশগ্রহণকারীদের বেশিরভাগ কাউন্সিলের ডেলিগেট ও কাউন্সিলর।

/এসটিএস/সিএ/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি