যেকোনও সময় ছিটকে পড়ার সময় এসেছে সরকারের: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০১৬, ১৩:৩০আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ১৩:৩০

রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, 'গণবিরোধী অবৈধ সরকার ধাবমান বাঘের পিঠে সওয়ার হয়ে ছোটাছুটি করছে। যেকোনও মুহূর্তে ছিটকে পড়ার সময় চলে এসেছে তাদের। আর এ পতনে বিশ্বের সব স্বৈরাচার চমকে ওঠবে।'

বুধবার (১৩ এপ্রিল) বেলা ১২টার দিকে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনিয়মসহ বিভিন্ন ধরনের নেতিবাচক দিকগুলো এই সংবাদ সম্মেলন হয়। 

রিজভী বলেন, 'দুই ধাপের সহিংস নির্বাচন দেশে-বিদেশে ঘৃণিত হয়েছে। মিথ্যাচার করার পরও এক পর্যায়ে প্রেসনোট দিয়ে নির্বাচন কমিশন বলেছিল নির্বাচনের পরবর্তী ধাপগুলো শান্তিপূর্ণ হবে। অথচ অবস্থা দেখে মনে হচ্ছে তৃতীয় ও চতুর্থ দফা নির্বাচনের আগেও নির্বাচনি পরিবেশ যেন ছায়াসুনিবিড় গ্রামে অসংখ্য নেকড়ের আক্রমণের মতো।’

আরও পড়ুন- যশোরে পাওয়া লাশ ঝিনাইদহের নিখোঁজ দুই শিবির নেতার

বিএনপি’র এই নেতা বলেন, নির্বাচনি সহিংসতা ও মৃত্যুর মিছিল যেন থামছেই না। ভোট সন্ত্রাসের অতিমাত্রার কারণ আওয়ামী সশস্ত্র ক্যাডারদের নির্বাচনি এলাকায় অবাধ বিচরণের সুযোগ। যাদের অপকর্মে সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে নির্ভয় দিচ্ছে। বর্তমান ভোটারবিহীন সরকার ও নির্বাচন কমিশন মিলে নির্বাচনকে আগামী প্রজম্মের কাছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন বানানোর অভিলাষ নিয়ে কাজ করে যাচ্ছে। যাতে বর্বর একদলীয় আওয়ামী সরকার চিরদিনের জন্য ক্ষমতায় থাকতে পারে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, দু দফা নির্বাচনে আওয়ামী সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে এ পর্যন্ত ৪৫ জন নিহত ও পাঁচ হাজারেরও বেশি লোক আহত হয়েছে। 

আরও পড়ুন- শ্রমিক নেতাদের সমন্বয়হীনতা, ধর্মঘট-অবরোধ অব্যাহত
 
/এসটিএস/এফএস/

সম্পর্কিত
স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
দেশে গণমাধ্যমের মুক্ত পরিবেশ বিরাজ করছে: রিজভী
বিজিবির ক্যাম্পে ঢুকে হুমকি, বিএনপির ৪ নেতাসহ ছয় জন কারাগারে
সর্বশেষ খবর
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর চিন্তা অবিবেচনাপ্রসূত: ছাত্র ইউনিয়ন
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর চিন্তা অবিবেচনাপ্রসূত: ছাত্র ইউনিয়ন
রূপপুরে আগুন নিয়ে উদ্বেগ নেই, অনিশ্চিত বিদ্যুৎ সরবরাহের সময়
রূপপুরে আগুন নিয়ে উদ্বেগ নেই, অনিশ্চিত বিদ্যুৎ সরবরাহের সময়
ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, ছিনতাইয়ের পর মাদ্রাসাছাত্রকে ফেলে দেওয়ার অভিযোগ
ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, ছিনতাইয়ের পর মাদ্রাসাছাত্রকে ফেলে দেওয়ার অভিযোগ
সর্বাধিক পঠিত
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি