ইনু জঙ্গিবাদের হোতা: মুফতি ফয়জুল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০১৬, ২৩:২৬আপডেট : ১৬ জুন ২০১৬, ২৩:২৭

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে জঙ্গিবাদের হোতা বলে মন্তব্য করেছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।

মুফতি ফয়জুল্লাহ

বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে হোটেল পূর্বাণীতে ইসলামী ঐক্যজোট আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্যকালে ১৯৭২ সাল থেকে ১৯৭৫ সালের রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনায় এনে দলের এই মহাসচিব বলেন, যারা ৭২-৭৫ পর্যন্ত দেশে জঙ্গিবাদ সৃষ্টি করেছিল, জঙ্গিবাদের ট্রেনিং দিয়েছিল, গণবাহিনী, নীল বাহিনী, লাল বাহিনীর নামে মানুষ হত্যাকাণ্ডে নিয়োজিত ছিল, সেই হাসানুল হক ইনুরা আজ ক্ষমতায় বসে আছে।

মুফতি ফয়জুল্লাহ আরও বলেন, যারা বঙ্গবন্ধুকে হত্যার ক্ষেত্র প্রস্তুত করেছিল, তারাই আজ বর্তমান সরকারের মৃত্যুঘণ্টা বাজিয়ে দেওয়ার চক্রান্ত করছে কিনা, সন্দেহ হয়।

মাহফিলে আরও সভাপতির বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী। তিনি বলেন, রমযানের মাসব্যাপী রোজা রেখে শৃঙ্খলিত সমাজ ও সভ্যতা নির্মাণের মধ্য দিয়ে মানুষ শ্রেষ্ঠত্ব লাভ করে। বাংলাদেশের কোথাও শান্তির সেই পরিবেশ নেই। হত্যা, খুন, গুম, গুপ্তহত্যা, টার্গেট কিলিং, সন্ত্রাস, নৈরাজ্য ও রাহাজানিতে আজ দেশের মানুষ দিশেহারা।

মাহফিলে আরও উপস্থিত ছিলেন খেলাফত আন্দোলনের প্রধান মাওলানা শাহ আতাউল্লাহ,  এনপিপির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী) এর চেয়ারম্যান আনোয়ারুল হক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ, ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসনাত আমিনী প্রমুখ।

/সিএ/এইচকে/

আরও পড়ুন: সৈয়দ আশরাফের বক্তব্য সত্য হলেও সময়োচিত নয়!

সম্পর্কিত
সর্বশেষ খবর
অংশীদারি চুক্তিতে প্রতারণা-বিশ্বাসভঙ্গ হলে ফৌজদারি মামলা চলবে: হাইকোর্টের রায়
অংশীদারি চুক্তিতে প্রতারণা-বিশ্বাসভঙ্গ হলে ফৌজদারি মামলা চলবে: হাইকোর্টের রায়
একশর নিচে দু’বার অলআউট হয়ে লজ্জার রেকর্ড বাংলাদেশের
একশর নিচে দু’বার অলআউট হয়ে লজ্জার রেকর্ড বাংলাদেশের
নৌবাহিনী ও বিমান বাহিনীর নির্বাচনি পর্ষদ ২০২৬-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নৌবাহিনী ও বিমান বাহিনীর নির্বাচনি পর্ষদ ২০২৬-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ভূমিকম্পে কাঁপলো জাপান, আতঙ্কে আহত ২৩
ভূমিকম্পে কাঁপলো জাপান, আতঙ্কে আহত ২৩
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর