খুতবা নিয়ন্ত্রণে ইসলামিক ফাউন্ডেশন চরম ব্যর্থ হবে: জমিয়তুল উলামা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৬, ২০:০৭আপডেট : ২৩ জুলাই ২০১৬, ২০:১৭

জমিয়তুল উলামার সংবাদ সম্মেলন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল ইসলাম বিষয়ে সবজান্তা নন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সহ-সভাপতি শাইখুল হাদিস আল্লামা ইয়াহইয়া মাহমূদ। তিনি বলেন, সামীম মোহম্মদ আফজাল খুতবা নিয়ন্ত্রণ ও খতিব কাউন্সিল গঠনের যে উদ্যোগ নিয়েছেন, তা আলেমদের মধ্যে আবেদন তৈরি করতে চরম ব্যর্থ হবে। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘ফরীদ উদ্দীন মাসঊদকে হত্যাচেষ্টার প্রতিবাদে’আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সহ-সভাপতি ইয়াহইয়া মাহমূদ বলেন, মসজিদের খতিবরা তোতাপাখি নন যে, কারও বুলি তারা প্রতি শুক্রবার আওড়াতে থাকবেন। অনেক যাচাই-বাছাই করে খতিব সাহেবদের নিয়োগ দেওয়া হয়। তাদের জন্য বিজ্ঞ আলেমদের পরামর্শ সাপেক্ষে কিছু থিম বলে দেওয়া যেতে পারে।
ইয়াহইয়া মাহমূদ বলেন, ডাক্তার হিসেবে জাকির নায়েকের ইসলাম বিষয়ক বক্তব্য যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি একজন সাবেক জজ হিসেবে সামীম মোহাম্মদ আফজালের ইসলাম বিষয়ক বক্তব্যও গ্রহণযোগ্য নয়। ইসলামের নামে মওদুদী-জামাতসহ যেসব উগ্রবাদী সংগঠন ইসলাম কায়েমের জন্য যে সন্ত্রাসী পথ বেছে নিয়েছে, তা আদৌ ইসলাম সমর্থন করে না।
সন্ত্রাস ও জঙ্গিবাদের মূলোৎপাটনের লক্ষ্যে বাংলাদেশ জমিয়তুল উলামা বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ, জঙ্গিবাদবিরোধী জাতীয় সম্মেলন, আলেম, বুদ্ধিজীবী ও সমমনা সংগঠনগুলোকে নিয়ে সমন্বিত কর্মসূচি, ২৯ জুলাই জঙ্গিবাদ প্রতিরোধ দিবস উদযাপন অন্যতম।
জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন সাইফীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মাওলানা ইমাদদুল্লাহ কাসেমী, মুফতি ইব্রাহীম শিলাস্থানী, মাওলানা সদরুদ্দীন মাকনুন, মাওলানা আবু সাঈদ নিজামী, মাওলানা আবদুল আলীম ফরিদী, মাওলানা আবুল হোসেন চতুলী প্রমুখ।

 আরও পড়তে পারেন: খালেদা জিয়ার জাতীয় ঐক্য কত দূর?
/সিএ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের