ভারতের স্বার্থেই রামপালে বিদ্যুৎকেন্দ্র: খেলাফত মজলিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০১৬, ২০:৪৪আপডেট : ২৯ জুলাই ২০১৬, ২০:৫০

খেলাফত মজলিসের ষণ্মাসিক অধিবেশন দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ভারতের স্বার্থে সুন্দরবন ধ্বংস করে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ চলছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। শুক্রবার সকালে রাজধানীর শাহজাহানপুরে খেলাফত মজলিসের অর্ধবার্ষিক শূরা অধিবেশনে তিনি এই কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘দেশ ও জনগণের স্বার্থবিরোধী যেকোনও পদক্ষেপের বিরুদ্ধে বিশেষ করে হত্যা, সন্ত্রাস, উগ্রবাদের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।’
মাদ্রাসা, মসজিদের ওপর নজরদারি ও জুমার খুতবার ওপর সরকারি নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা হচ্ছে উল্লেখ করে তা বন্ধ করার আহ্বান জানিয়েছে বিশ দলীয় জোটের শরিক এই দলটি।
আরও পড়ুন: জাতীয় কমিটির কর্মসূচিতে সরকার পাশবিক হামলা চালিয়েছে: বিএনপি
দলটির মহাসচিব আরও বলেন, সরকার চলমান ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার ইস্যুকে কেন্দ্র করে মাদ্রাসা, মসজিদের ওপর নজরদারি ও জুমার খুতবার ওপর নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা করছে। ইসলামিক ফাউন্ডেশন প্রেরিত জুমার খুতবা অনুসরণ না করায় দেশের কয়েকস্থানে ইমাম ও খতিবদের গ্রেফতার ও নির্যাতনের ঘটনাও ঘটছে।

দলের নায়েবে আমির মাওলানা যোবায়ের আহমদ চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে উপস্থিত ছিলেন, দলের নায়েবে আমির মাওলানা সৈয়দ মজিবুর রহমান, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক এমকে জামান, শেখ গোলাম আসগর, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুনতাসির আলীসহ বিভিন্ন জেলা ও মহানগরী শাখার ডেলিগেটরা।

/সিএ/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের