রামপাল চুক্তি বাতিলের দাবিতে ন্যাপ’র মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০১৬, ২০:২৬আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ২১:২৪

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ ইউনেস্কোর রিপোর্ট, বৈজ্ঞানিক বিশ্লেষণ ও প্রবল জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে রামপাল প্রকল্প বাতিল করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ২০ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানান। দলটির ঢাকা মহানগর কমিটির আয়োজনে মানববন্ধনে উপস্থিত ছিলেন মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

মানববন্ধনে এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘সরকার ভারতের স্বার্থ রক্ষায় ব্যস্ত হয়ে পড়েছে। দেশি-বিদেশি শোষকদের ষড়যন্ত্রে বাংলাদেশের ফুসফুস সুন্দরবন চরম হুমকির মুখে। রামপাল চুক্তি বাস্তবায়ন হলে দেশের পরিবেশ হুমকির মুখে পড়বে। তাই প্রকৃতির মহাপ্রাণ সুন্দরবনকে আমাদের রক্ষা করতে হবে।’

এসময় ন্যাপ নগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু’র সভাপতিত্বে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, অ্যাডভোকেট আবেদ রাজা, গণতান্ত্রিক ঐক্যের আহ্বায়ক রফিকুল ইসলাম, এনডিপি যুগ্ম মহাসচিব মো. শামসুল আলম প্রমুখ।

/এসটিএস/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে