নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রার্থী দেবে ইসলামী ঐক্যজোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০১৬, ২১:০৩আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ২১:০৩

ইসলামী ঐক্যজোট নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী দেবে ধর্মভিত্তিক রাজনৈতিক দল ইসলামী ঐক্যজোট। মঙ্গলবার বিকালে দলটির লালবাগ কার্যালয়ে দলের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত মজলিশে শুরার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে জোট চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী বলেন, ‘গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও সুষ্ঠু রাজনীতির বিকাশে নির্বাচনের কোনও বিকল্প নেই। আমরা চাই নাসিক নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করুক। জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে ইসলামী ঐক্যজোট নাসিক নির্বাচনে মেয়র প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অচিরেই আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হবে।’
এছাড়া, মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ ইসলামী ঐক্যজোটের সাধারণ সম্পাদক মাওলানা রহমতুল্লাহ বুখারীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল নাসিক নির্বাচনে জোটের সম্ভাব্য মেয়র প্রার্থীতার ব্যাপারে এসময় জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনীর সঙ্গে বৈঠক করেন।

ইসলামী ঐক্যজোটের মজলিসে শূরার বৈঠকে উপস্থিত ছিলেন- জোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল হামিদ, ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা জসিমউদ্দিন, অধ্যাপক মাওলানা এহতেশাম সারওয়ার, যুগ্ম মহাসচিব মুফতি তৈয়্যব হোসাইন, মাওলানা আহলুল্লাহ ওয়াছল, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাখাওয়াত হোসাইন, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আনসারুল হক ইমরান প্রমুখ।

/সিএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী