নির্বাচন কমিশন গঠন ইস্যুতে রাষ্ট্রপতির সঙ্গে জাসদের বৈঠক আজ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ ডিসেম্বর ২০১৬, ১২:২২আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৬, ১২:২৩

জাসদ (ইনু) নতুন নির্বাচন কমিশন গঠন ইস্যুতে আজ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) সঙ্গে আলোচনা করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসসকে বলেন, ‘জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আজ বিকেল ৪টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির সঙ্গে অনুষ্ঠিতব্য সংলাপে ১৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।’
আবদুল হামিদ নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার উদ্যোগ নেন। গত ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে প্রথম আলোচনা অনুষ্ঠিত হয়। তিনি জাতীয় পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গেও আলোচনা করেন।
কাজী রকিব উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ১৮ ফেব্রুয়ারি শেষ হবে।
জাসদের সঙ্গে এই বৈঠক ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সরকারি সফরে ওই সময় দেশের বাইরে থাকায় দলের অনুরোধে বৈঠকের তারিখ পুনঃনির্ধারণ করা হয়। সূত্র: বাসস
/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী