মূর্তিকে ন্যায় বিচারের প্রতীক মানলে ঈমান থাকবে না: জুনায়েদ বাবুনগরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:১৭আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:১৭

জুনায়েদ বাবুনগরী গ্রিক দেবী থেমিস বা অন্যকোনও মূর্তিকে ন্যায় বিচারের প্রতীক বলে বিশ্বাস করলে কোনও মুসলমানের ঈমান আর অবশিষ্ট থাকবে না, বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের মহাসচিব মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
জুনায়েদ বাবুনগরী বলেন, ‘প্রাচীন গ্রিক দর্শন বর্তমানে একটি মৃত মতাদর্শ। কোন যুক্তিতে ৯০ ভাগ মুসলিম অধ্যুষিত বাংলাদেশের সুপ্রিম কোর্টের মতো সর্বসাধারণের জন্য উন্মুক্ত জাতীয় গুরুত্বপূর্ণ স্থানে গ্রিক দেবীর মূর্তি স্থাপন করা হল।’ এসময় তিনি মূর্তি অপসারণের দাবিতে আগামী শুক্রবার ঢাকার বায়তুল মোকাররম উত্তর গেট এবং চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে পূর্ব ঘোষিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে পালনের আহ্বান জানান।
চট্টগ্রামের একটি অনুষ্ঠানে সাংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে স্থাপিত গ্রিক দেবী থেমিস ও হেফাজত প্রসঙ্গে প্রদত্ত বক্তব্যের সমালোচনাও করেন বাবুনগরী। তিনি বলেন, ‘হেফাজতের কথায় নয় বরং মন্ত্রী আসাদুজ্জামান নূরের কথায় মনে হয় এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নয়। তার পুরো বক্তব্যেই স্বৈরচারী ও ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ।’

জুনায়েদ বাবুনগরী আরও বলেন, ‘পবিত্র ইসলাম ধর্মের প্রতি আনুগত্য রেখে কোনও মুসলমানেরই গ্রিক মূর্তির পক্ষে কথা বলার সুযোগ নেই। সুপ্রিম কোর্টে কোনও ভাস্কর্য স্থাপন করতে চাইলে পবিত্র কুরআনের অথবা পূর্ব থেকে বিদ্যমান থাকা দাঁড়ি-পাল্লাকে আরও শৈল্পিকভাবে স্থাপন করা যায়।’

/সিএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী