জঙ্গিবাদ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে: বি. চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০১৭, ২১:৪৮আপডেট : ২৫ মার্চ ২০১৭, ২২:০৩

এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী (ছবি: সংগৃহীত) সরকারের একার পক্ষে জঙ্গিবাদ মোকাবিলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, ‘এ সমস্যা সমাধানের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’ এ সময় তিনি ২৫ মার্চকে  গণহত্যা দিবস ঘোষণার জন্য সরকারকে ধন্যবাদ জানান। শনিবার সন্ধ্যায় বিকল্পধারার কুড়িল বিশ্বরোডের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব এ কথা বলেন।

বি. চৌধুরী বলেন, ‘সরকার বলে জঙ্গি নেই, আইএস নেই। অথচ আমরা দেখছি আত্মঘাতী হামলা হচ্ছে, মানুষ নিহত হচ্ছে। জঙ্গিবাদ নির্মূল করা যাচ্ছে না। সুতরাং জঙ্গিবাদ মোকবিলায় সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে।’ 

মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বি চৌধুরী বলেন, ‘লাখ-লাখ মানুষের প্রাণের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ, পতাকা, মানচিত্র  ও জাতীয় সঙ্গীত পেয়েছি। কিন্তু সত্যিকারের স্বাধীনতা পাইনি। কারণ দেশে গণতান্ত্রিক পরিবেশ নেই। সভা, সমিতি, মিছিল, মিটিং করার সুযোগ নেই।’

সাবেক এই রাষ্ট্রপতি ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস ঘোষণা করায় সরকারকে সাধুবাদ জানিয়ে বি. চৌধুরী বলেন, দেরিতে হলেও সরকার এই পদক্ষেপ নিয়ে একটি ভালো কাজ করেছে। ২৫ মার্চ পাকিস্তানিরা যে গণহত্যা শুরু করেছিল, তা ১৬ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত ছিল।’

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী, কেন্দ্রীয় নেতা শাহ আহম্মেদ বাদল, মঞ্জুর রাশেদ, আইনুল হক, মওলানা কবীর, আমিনুল ইসলাম বুলু, আশরাফুল ইসলাম, ভূদেব চক্রবর্তী প্রমুখ

/এসটিএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের