ছাত্র ইউনিয়নের ৩৮তম জাতীয় সম্মেলন শুরু রবিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৭, ১৯:২৬আপডেট : ০১ এপ্রিল ২০১৭, ১৯:২৯

 

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের চার দিনব্যাপী ৩৮তম জাতীয় সম্মেলন শুরু হচ্ছে রবিবার (২ এপ্রিল)। ‘ছাত্র-জনতা ঐক্য গড়, শিক্ষা-সংস্কৃতি রক্ষা করো’ স্লোগানকে ধারণ করে রবিবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সম্মেলন শুরু হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

সংগঠনটি জানিয়েছে, ৩৮তম জাতীয় সম্মেলনের উদ্বোধন ঘোষণা করবেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। সম্মেলনে ভারত, শ্রীলংকা, নেপাল, জার্মানিসহ বিভিন্ন দেশের  ছাত্রসংগঠনের নেতারা অংশ নেবেন। সকালে উদ্বোধনী সমাবেশের পর একটি সুসজ্জিত র‌্যালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করে শাহবাগ-মৎস্য ভবন-মতিউল-কাদের চত্বর-শিক্ষা অধিকার চত্বর, দোয়েল চত্বর হয়ে টিএসসিতে গিয়ে শেষ হবে। বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যে সম্মেলনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে সারাদেশের সাংস্কৃতিক ইউনিয়নসহ বিভিন্ন ব্যান্ডদলের পরিবেশনা অনুষ্ঠিত হবে। একই ধারার, বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক, সর্বজনীন শিক্ষাসহ ১০ দফা দাবি তুলে ধরা হবে সম্মেলনে।

 ৩ এপ্রিল টিএসসির মিলনায়তনে সকাল ১১টায় ‘নয়া উদারবাদী অর্থনৈতিক দর্শনের কবলে শিক্ষা’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় একইস্থানে সম্মেলনের কাউন্সিল অধিবেশন শুরু হবে। ৪-৫ এপ্রিল ৬০০ কাউন্সিলের উপস্থিতিতে সংগঠনের ৩৮তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।

সম্মেলনকে সফল করতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার ও সাধারণ সম্পাদক জিএম জিলানী শুভ প্রাক্তন, শুভানুধ্যায়ী, দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ক্যাম্পাসের ক্রিয়াশীল ছাত্র সংগঠন, সাংবাদিক, বুদ্ধিজীবীসহ আপামর ছাত্র সমাজকে অংশ্র নেওয়ার আহ্বান জানিয়েছেন।

 /সিএ/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী