শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক মঙ্গল শোভাযাত্রা বন্ধের দাবিতে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৭, ১৭:১৬আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ১৭:১৬

বাংলা নববর্ষ বরণের আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা বাধ্যতামূলক করার নির্দেশ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ধর্মভিত্তিক রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম। রবিবার (৯ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিশ দলীয় জোটভুক্ত দলটির ঢাকা মহানগরীর উদ্যোগে মানববন্ধন করা হয়।

জমিয়তে উলামায়ে ইসলামের মানববন্ধন মানববন্ধনে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, ‘মঙ্গল শোভাযাত্রা রাষ্ট্রীয়ভাবে পালন করার নির্দেশ এবং সুপ্রিম কোর্টর সামনে গ্রিক দেবীর মূর্তি স্থাপন; দুটোই মুসলমানদের ঈমানচ্যুত করার গভীর চক্রান্ত।’

মঞ্জুরুল ইসলাম আফেন্দি আরও বলেন, ‘মঙ্গল শোভাযাত্রা ও গ্রিক দেবী নিশ্চিতরূপেই ঈমান বিধ্বংসী। আর তাই সরকারকে অনতিবিলম্বে মঙ্গল শোভাযাত্রা নিষিদ্ধ ও সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে মূর্তি অপসারণ করতে হবে। অন্যথায় আমরা তৌহিদী জনতাকে সঙ্গে নিয়ে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য হবো।’

মানববন্ধনে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- জমিয়তের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান, ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা নাছির উদ্দিন খান, জমিয়ত ঢাকা মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুল আলম, ছাত্র জমিয়ত নেতা সুহাইল আহমদ ও নিজামুদ্দিন আদনানসহ প্রমুখ।

/সিএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী