১৭ মে রাজধানীর তিন থানায় ‘আসল’ বিএনপির হরতাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০১৭, ১৩:১৫আপডেট : ১০ মে ২০১৭, ১৩:২২

কামরুল হাসান নাসিম

আগামী ১৭ মে রাজধানীর তিন থানায় ‘আসল’ বিএনপির উদ্যোক্তা কামরুল হাসান নাসিম হরতালের ডাক দিয়েছেন। পল্টন, মতিঝিল ও শাহবাগ থানায় সেদিন ভোর ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই হরতাল চলবে বলে জানান তিনি।

বুধবার বেলা ১২টার দিকে ফেসবুক লাইভে কামরুল হাসান নাসিম এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, বিএনপি পুনর্গঠনের উদ্যোগে ঘোষিত দলীয় বিপ্লবের শেষ মহড়ার অংশ হিসেবে এই কর্মসূচি দেওয়া হয়েছে বলে।
প্রসঙ্গত, ২০১৫ সালের ৯ জানুয়ারি প্রথমবারের মতো দল পুনর্গঠনের ডাক দেন নাসিম। তিনি বিএনপিতে পাঁচটি অসুখ হয়েছে বলে উল্লেখ করেন। পাঁচটি অসুখ সারানোর জন্য নাসিম নানা কর্মসূচি দিতে শুরু করেন।
বুধবার ফেসবুকে লাইভে নাসিম বলেন, আগামী ১৭ মে একটি উল্লেখযোগ্য দিন। ওই সময়ের মধ্যে দলের শীর্ষ নেতৃত্বের পুনর্গঠন করার নিশ্চয়তা না পাওয়া এবং পাঁচ অসুখ সারানোর উদ্যোগ না নেওয়ায় হরতাল পালন করা হবে। সেদিনই দলীয় বিপ্লবের শেষ মহড়া।

/এসটিএস/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক