সরকার ‘মূর্তি’ নিয়ে জনগণকে ধোঁকা দিচ্ছে: সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০১৭, ১৯:০১আপডেট : ২৫ মে ২০১৭, ১৯:০১

সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে মূর্তি সরানোর ব্যাপারে সরকার যেভাবে জনগণকে ধোঁকা দিয়ে যাচ্ছে তা কোনভাবেই মেনে নেওয়ার মতো নয়, বলে জানিয়েছে সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য। অবিলম্বে ‘মূর্তি’ সরাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্যের সমাবেশ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব চত্বরে সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্যের আয়োজনে ‘গ্রিক মূর্তি অপসারণের দাবিতে প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি পেশ’ পূর্ব সমাবেশে বক্তারা এসব কথা বলেন। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি জি এম রুহুল আমীন এতে সভাপতিত্ব করেন।

সমাবেশে বক্তারা বলেন, ‘সামনে পবিত্র মাহে রমজান। রমজানের পর লাখো ধর্মপ্রাণ মুসলমান পবিত্র ঈদের নামাজ গ্রিক দেবীকে সামনে নিয়ে আদায় করবে না। তাই খুব দ্রুত মূর্তি সরানোর ব্যাপারে সরকারকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন ছাত্র ঐক্যের মুখপাত্র ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহিম সাঈদ, ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ খান, খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি হাফেজ আল আমিন, ছাত্র খেলাফতের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মদ ইয়াসিন আরাফাত প্রমুখ।

/এসটিএস/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের