‘মূর্তি ইস্যুতে বামদের আন্দোলন প্রতিহত করা হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০১৭, ১৯:৪০আপডেট : ২৬ মে ২০১৭, ১৯:৪০

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে আলোচিত গ্রিক দেবীর ভাস্কর্য সরানোর প্রতিবাদকারীদের প্রতিহত করার ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের দলের অনুগত ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। শুক্রবার (২৬ মে) বিকালে জাতীয় প্রেসক্লাব চত্বরে এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ ঘোষণা দেয় সংগঠনটি।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ভাস্কর্য অপসারণের ঘটনায় প্রতিবাদকারীদের হুঁশিয়ারি দিয়ে কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি জি এম রুহুল আমীন বলেন, ‘২৭ মে সারাদেশে মূর্তি ইস্যুতে বামপন্থীদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হবে।’

জি এম রুহুল আমীন বলেন, ‘এ দেশের জনতার দাবি ছিল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে মূর্তি অপসারণ করা। সরকার তা উপলব্ধি করতে পেরে পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু জনবিচ্ছিন্ন একদল বামপন্থী মূর্তি অপসারণে যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে তা কোনওভাবেই সহ্য করার মত নয়।’

বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি শাইখ ফজলুল করীম মারুফ, সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি জেনারেল হাছিবুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম এমদাদুল্লাহ ফাহাদ, তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক ইলিয়াস হাসান প্রমুখ।

/সিএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের