এ বাজেট মুক্তিযুদ্ধের আদর্শবিরোধী: সিপিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০১৭, ২০:৫৮আপডেট : ২৯ জুন ২০১৭, ২১:২৭

সিপিবি বৃহস্পতিবার জাতীয় সংসদে পাশ হওয়া বাজেটকে মুক্তিযুদ্ধের আদর্শবিরোধী বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম। বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ কথা বলেন।
বাজেট প্রতিক্রিয়ায় সিপিবি’র এ দুই শীর্ষ নেতা বলেন, ‘এই বাজেটে সমাজতন্ত্রসহ রাষ্ট্রীয় চার মূলনীতির কোনও প্রতিফলন নেই। শুধু তাই নয়, এই বাজেট মুক্তিযুদ্ধের বিরোধী আদর্শে প্রণীত হয়েছে।’
বাজেটকে বাংলাদেশের ইতিহাসের ‘সর্বশ্রেষ্ঠ গরিব মারার বাজেট’ এবং সাম্রাজ্যবাদ ও লুটেরা ধনিক শ্রেণির স্বার্থরক্ষার গণবিরোধী দলিল হিসেবে আখ্যায়িত করে তারা আরও বলেন, ‘ধনীকে আরও ধনী এবং গরিবকে আরও গরিব করায় হবে এই বাজেটের ফলাফল। এ বাজেট অস্থিতিশীলতা বাড়িয়ে তুলবে।’
বিবৃতিতে সিপিবির দুই শীর্ষনেতা দাবি করেন, বাজেটে ঘাটতির পরিমাণ স্মরণকালে সর্বোচ্চ। বাজেট ঘাটতি মেটানোর জন্য ভবিষ্যত প্রজন্মের কাঁধে বিশাল ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। এই বাজেটের ফলে গরিব-মধ্যবিত্তসহ সাধারণ মানুষকে বাড়তি বোঝা বহন করতে হবে।

জনগণের প্রবল সমালোচনার মুখে ২ বছরের জন্য ভ্যাট স্থগিত আর আবগারি শুল্ক বৃদ্ধির প্রস্তাব বাতিল করে সরকার বাহবা নিতে চাইছে, উল্লেখ করে সিপিবি সভাপতি সেলিম ও সেক্রেটারি শাহ আলম বলেন, ‘ভ্যাট আর আবগারি শুল্কের মধ্যে জনগণের দৃষ্টি আটকে রেখে, অধিকতর গুরুত্বপূর্ণ বিষয়গুলোসহ বাজেটের গণবিরোধী চরিত্রকে আড়াল করার চেষ্টা হয়েছে।’

/এসটিএস/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের