আল আকসা মসজিদ অবরোধের প্রতিবাদে ইসলামী ঐক্যের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০১৭, ১৯:৩৬আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১৯:৩৬

ইসরাইলের নিরাপত্তা বাহিনী কর্তৃক ‘আল আকসা মসজিদ অবরোধ ও মুসল্লি হত্যার’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ঐক্য আন্দোলন। শুক্রবার বায়তুল মোকাররমে জুমার নামাজের পর বিক্ষোভ প্রদর্শন করে দলটির নেতাকর্মীরা। বিক্ষোভকালে ইসরাইলের পতাকায় আগুন দেয় সংগঠনটি।

ইসলামী ঐক্য আন্দোলনের বিক্ষোভ বিক্ষোভকালে নেতারা বলেন, ‘মুসলমানদের প্রথম কেবলা বায়তুল মুকাদ্দাস অবরোধ করে ইসরাইল মুসলমানদের সঙ্গে তামাশা শুরু করেছে। তাদের কোনও প্রতারণায় মুসলমানদের বিশ্বাস করা উচিৎ হবে না।’

ঢাকা মহানগরীর আমীর মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নেন ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড. মওলানা মুহাম্মদ ঈসা শাহেদী, আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব জনাব মঞ্জুর হোসেন ঈসা, সাংগঠনিক সম্পাদক ডা সাখাওয়াত হুসাইন প্রমুখ।

/সিএ/এসটিএস/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের