রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির দাবি ১৪ দলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০১৭, ১৪:১৮আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৪৯

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে চাপ দিতে বিশ্ব সম্প্রদায়ের সহায়তা চেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। একইসঙ্গে রোহিঙ্গা সমস্যা সমাধানে দল, মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জোট। শনিবার দুপুরে ১৪ দলের বৈঠক শেষে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই আহ্বান জানান ১৪ দলের সমন্বয়ক, আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

দলে দলে আসছে রোহিঙ্গারা, ছবি: ফোকাস বাংলা

রোহিঙ্গা ইস্যুতে সরকার সুবিধাবাদী অবস্থান নিয়েছে- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সমগ্র বিশ্ব দেখছে কিভাবে শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার এই সমস্যা মোকাবিলায় কাজ করছে। সুতরাং বিএনপি নেতাদের বক্তব্য অর্থহীন এবং অবিবেচকতার পরিচায়ক।’

তিনি বলেন, ‘যেকোনও বিষয়কে ইস্যু করা উচিত না। এটি একটি মানবিক ইস্যু। এখানে কোনও রকম ইস্যু তৈরি না করে, ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা না করে সমস্যা সমাধানে এগিয়ে আসুন। অন্য সময়ে যাই করে থাকুন না কেন এই ইস্যুতে সরকারকে সহায়তা করুন। সমালোচনা করার সময় এখন না এখন সরকারকে সহায়তা করার সময়।’

১৪ দল নেতারা বলেন, ‘এই ইস্যুতে প্রতিবেশী দেশ ভারতসহ আমাদের বিশ্বাস সবাই এগিয়ে আসবে। জাতিসংঘ শুধু চিঠি দিয়ে নয়, সমস্যা সমাধানে কার্যকরি ভূমিকা পালন করবে।’

সভায় বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘রোহিঙ্গা সমস্যা আমাদের জাতীয়, নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা যাতে নষ্ট না করতে পারে সেই দিকে সবাইকে নজর দিতে হবে। এ জন্য আমাদের জাতীয় ঐক্যমত প্রয়োজন। কিন্তু বিএনপি-জামায়াত জোট এ নিয়ে পরিস্থিতির সুযোগ গ্রহণ করতে চাচ্ছে। যা ঠিক নয়।’

জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম বলেন, ‘রোহিঙ্গা সমস্যা মায়নমারের আভ্যন্তরীণ সমস্যা। এর সমাধান সে দেশের সরকারকে করতে হবে। রোহিঙ্গাদের সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে পূর্ণ নাগরিক মর্যাদা দিয়ে তাদের দেশের ফেরত নেয়ার ব্যবস্থা মিয়ানমার সরকারকেই করতে হবে। আমাদের সরকার কেবল মানবিক দিক বিবেচনা করে তাদের আশ্রয় দিয়েছে।’ মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে স্থলমাইন আন্তর্জাতিক আইন অনুযায়ী এটা মানবতাবিরোধী অপরাধ, বলেও জানান তিনি।

এর আগে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, জাসদ (একাংশ) সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, জাসদ একাংশের সাধারণ সম্পাদক শিরিন আখতার, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ।

 

/পিএইচসি/এমও/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি