‘চালের মূল্যবৃদ্ধিতে মন্ত্রী-এমপি জড়িত কিনা খতিয়ে দেখতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০১৭, ০১:৩১আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ০১:৩১

চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (ফাইল ছবি) চালসহ দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, ‘চালের সিন্ডিকেটের সঙ্গে সরকারের উচ্চপর্যায়ের কোনও মন্ত্রী-এমপি জড়িত কিনা তা খতিয়ে দেখতে হবে।’ সোমবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেন, ‘মাত্র ২ দিনের ব্যবধানে কেজি প্রতি চালের দাম ২০ টাকা পর্যন্ত বেড়েছে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। যা রীতিমত দেশবাসীর উদ্বেগের কারণ। সরকারের মদদে কতিপয় আড়তদার সিন্ডিকেট করে চালের দাম বাড়িয়ে জনজীবন চরম দুর্বিষহ করে তুলেছে।’
রেজাউল করীম বলেন, ‘প্রতিকেজি চালের দাম ৭০-৭২ টাকা ধরে বিক্রি হচ্ছে, অপরিদকে মোটা চালের দামও ৫০-৫৫ টাকা কেজি, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। কৃষিপ্রধান বাংলাদেশে যদি হয় অবস্থা তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে।’
কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী এলাকার খবর আরও ভয়াবহ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সেখানে চাল, ডাল ও আলুর দাম ৩ থেকে ৪ গুণ বেশি দামে বিক্রয় করা হচ্ছে। যা কোনওুভাবেই কাম্য হতে পারে না।’

/সিএ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী