নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায় দেশবাসী: ইসলামী আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০১৭, ১৮:১৭আপডেট : ০৩ নভেম্বর ২০১৭, ১৮:১৭

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায় দেশবাসী: ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ মনে করেন, দেশের মানুষ দলনিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায় বলে। শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর পল্টনে দলটির নিজস্ব মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এখানে চলছিল তাদের ঢাকা জেলা কর্মী প্রশিক্ষণ কর্মশালা।
মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘বর্তমান সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনও নজির নেই। বিগত নির্বাচনগুলোতে বিশ্ববাসী হতবাক চোখে দেখেছে তাদের দলীয় ক্যাডাররা কিভাবে কেন্দ্র দখল ও ভোট ডাকাতি করেছে। কাজেই নিরপেক্ষ সরকারের অধীনেই জাতীয় নির্বাচন হতে হবে। এর কোনও বিকল্প নেই।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে বলে অভিযোগ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিবের। তার দাবি, ‘নীতি-নৈতিকতা বলতে দেশে অবশিষ্ট কিছু নেই। এর মধ্যে সন্ত্রাস ও ধর্ষণের তুফান শুরু হয়েছে।’
দলটি ঢাকা জেলার সভাপতি সৈয়দ আলী মোস্তফার সভাপতিত্বে কর্মশালায় আরও ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আশরাফুল আলম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, প্রচার সম্পাদক মুফতী আব্দুল করীম, অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক বেপারী, মাওলানা নূর হোসাইন প্রমুখ।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের