‘মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি পাননি সেক্টর কমান্ডার মেজর এমএ জলিল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৭, ০২:৪৫আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ০২:৪৫

‘মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি পাননি সেক্টর কমান্ডার মেজর এমএ জলিল’ ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন বলেছেন, ‘মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি পাননি সেক্টর কমান্ডার মেজর এমএ জলিল।’ তার অভিযোগ, শুধু ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদ করায় তাকে এই স্বীকৃতি দেওয়া হচ্ছে না। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে পুরানা পল্টনে দলটির মিলনায়তনে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে ভারতের অস্ত্র লুটপাটের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার কারণেও এমএ জলিলের স্বীকৃতি পাননি বলে মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব। তার কথায়, ‘মেজর এমএ জলিল ছিলেন দুঃশাসন ও সাম্রাজ্যবাদ এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রপথিক। এই মহান জাতীয় নেতা শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম করে গেছেন আমৃত্যু।’
ইসলামী আন্দোলনের রাজনৈতিক উপদেষ্টা আশরাফ আলী আকন বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস যতদিন থাকবে ততদিন মেজর জলিলের অবদানও চিরভাস্বর হয়ে থাকবে। তিনি ছিলেন, নির্লোভ, জনদরদী নেতা ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অতন্ত্র প্রহরী। দেশে ইসলামবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের জন্য তার প্রয়োজন ছিল অপরিসীম।’

মুক্তিযুদ্ধের নয় নম্বর সেক্টরের মেজর এমএ জলিলের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করা এই আলোচনা সভা। এখানে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, ঢাকা মহানগর উত্তর সভাপতি শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা আরিফুল ইসলাম প্রমুখ।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে