বিদ্যুতের মূল্য বাড়ানো জনস্বার্থবিরোধী: জমিয়তে উলামা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০১৭, ১৯:১৮আপডেট : ২৪ নভেম্বর ২০১৭, ১৯:১৮

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ব্যবসায়ী, গ্রাহক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের বিরোধিতার পরও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে সরকার চরম জনস্বার্থবিরোধী পদক্ষেপ গ্রহণ করেছে বলে মন্তব্য করেছে জমিয়তে উলামায়ে ইসলাম। শুক্রবার দলটির সভাপতি শায়েখ আব্দুল মুমিন ও মহাসচিব নূর হোছাইন কাসেমী এক যৌথ বিবৃতিতে এ মন্তব্য করেন।
বিবৃতিতে শায়েখ আব্দুল মুমিন ও নূর হোছাইন কাসেমী বলেন, ‘বিদ্যুতের অপব্যয় রোধ না করে, অসাধু চোরাইলাইন বন্ধ না করে বারবার গ্রাহকদের ওপর চাপ সৃষ্টি কোনওভাবেই মেনে নেওয়া যায় না। উৎপাদন খাতে আয়বৃদ্ধির প্রতি বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ না করে বিদ্যুৎ থেকে সরকারের আয় বাড়ানোর চিন্তা জনগণের উপর জুলুমের শামিল।’
বিবৃতিতে দুই নেতা আরও বলেন, ‘একদিকে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ জনগণ দিশেহারা, অপরদিকে বিদ্যুতের মূল্যবৃদ্ধি হলে জনতার জীবনযাত্রায় বিপর্যয় নেমে আসবে। জনগণের স্বার্থবিরোধী বিষয়ে বারবার সিদ্ধান্তগ্রহণ প্রমাণ করে এ সরকার জনগণের সরকার নয়। বিদ্যুতের বাড়ানো হলে দেশের জনগণ রাজপথে নামতে বাধ্য হবে।’

/সিএ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী