নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে সরকারের উদ্যোগ চায় খেলাফত মজলিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০১৭, ১৮:৩৪আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ১৮:৪৯

নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে সরকারের উদ্যোগ চায় খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিসের আমির হাবীবুর রহমান মনে করেন, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে সরকারকে উদ্যোগী হতে হবে। শনিবার (২৫ নভেম্বর) বিকালে মোহাম্মদপুর টাউন হল মাঠে দলের ষষ্ঠ অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
খেলাফত মজলিসের আমির বলেন, ‘নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। সুতরাং সন্দেহের সব পথ বন্ধ করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে সরকারের উদ্যোগী ভূমিকা সময়ের দাবি।’
বিদ্যুৎ ও গ্যাসের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় মানুষ দিশাহারা বলে মন্তব্য হাবীবুর রহমানের। তাই জনতার ক্ষোভের বিষয়টি বুঝে এসব বিষয়ে দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ঊর্ধ্বগতি রোধে ও জনগণের প্রত্যাশা অনুযায়ী নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকারকে কার্যকরী ভূমিকা রাখার প্রস্তাব দিয়েছে দলটি। শনিবারের অধিবেশনে আরও কয়েকটি প্রস্তাবনা প্রকাশিত হয়।
রোহিঙ্গাদের নাগরিকত্বসহ সব মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকারকে আরও জোরালো কূটনৈতিক ভূমিকা রাখার প্রস্তাব দিয়েছে খেলাফত মজলিস। এছাড়া ইসলামের বিরুদ্ধে কটূক্তিকারীদের মৃত্যুদণ্ডের বিধান পাস করার প্রস্তাব দিয়েছেন তারা।

দলটির মহাসচিব মাওলানা মাহফুজুল হকের ভাষ্য, ‘ইসলামকে নিয়ে কটূক্তির মাধ্যমে দাঙ্গা সৃষ্টি ও বিদেশি হস্তক্ষেপের মাধ্যমে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে। এ বিষয়ে সরকার ও দেশবাসীকে সচেতন থাকতে হবে।’

সংগঠনের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় অধিবেশনে অন্যান্যদের মধ্যে ছিলেন সিনিয়র নায়েবে আমির মাওলানা ইসমাঈল, নায়েবে আমির মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা আফজালুর রহমান, মাওলানা আলী ওসমান, মাওলানা রেজাউল করীম জালালী, যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক ও মাওলানা আতাউল্লাহ আমীন।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী