বাম দলগুলোর বিক্ষোভ মিছিলে পুলিশি বাধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৭, ১৪:১৮আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ১৪:২৪

সচিবালয় অভিমুখে যাওয়ার পথে পুলিশি বাধার সম্মুখীন হয় বাম দলগুলোর বিক্ষোভ মিছিল (ছবি: সাদ্দিফ অভি) বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেছে সিপিডি, বাসদ ও গণতান্ত্রিক বামফ্রন্ট। তবে এই বাম দলগুলো মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাওয়ার পথে পুলিশের বাধার সম্মুখীন হয়। এ সময় পুলিশি ব্যারিকেডের মধ্যেই প্রতিবাদ কর্মসূচি পালন করে তারা।

সমাবেশে বাম নেতাদের অভিযোগ— ‘নির্বাচন এলেই জিনিসপত্রের দাম বেড়ে যায়। জনগণের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে নির্বাচনে তা কাজে লাগায় সরকার।’

কমরেড সাইফুল হকের মন্তব্য, ‘দুর্নীতি দমন কমিশন শুধু সনদ দিয়েই বেড়ায়। কাজের কাজ কিছুই করে না।’
বাজার অস্থিতিশীলকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে বাম দলগুলো। কমরেড সাইফুল হক বলেছেন, ‘সাবেক বাংলাদেশ ব্যাংক গভর্নর ফরাসউদ্দিনের বক্তব্য অনুযায়ী, দেশ থেকে প্রায় ৭০ হাজার কোটি টাকা প্রতি বছর বিদেশে পাচার হয়। এর সঙ্গে ক্ষমতাসীন দলের উচ্চপর্যায়ের নেতাদের সম্পৃক্ততা আছে। এ দিকটি তদন্ত করার আহ্বান জানাই।’

বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেছে বাম দলগুলো (ছবি: সাদ্দিফ অভি) নিত্য প্রয়োজনীয় জিনিসের বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে আগামী ২৭ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক অভিমুখে বিক্ষোভ করবে বাম দলগুলো। একইসঙ্গে ওইদিন সকাল ১১টায় সারাদেশে সমাবেশের পর একযোগে বাংলাদেশ ব্যাংকের সব অফিস অভিমুখে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

/এসও/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের