আগামী নির্বাচনে ১৪ দলকে বিজয়ী করতে হবে: মেনন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৭, ২০:৩৭আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ২০:৪০

রাশেদ খান মেনন (ফাইল ছবি) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন  বাংলাদেশের ওয়ার্কার্স পাটির সভাপতি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘আগামী নির্বাচনে ১৪ দলকে বিজয়ী করতে হবে। বর্তমানের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ও উন্নয়নকে এগিয়ে নিতে এর কোনও বিকল্প নেই।’ শুক্রবার বিকালে ওয়ার্কার্স পার্টির তোপখানা রোডস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওয়ার্কার্স পার্টি মতিঝিল থানার সব শাখা ও প্রাথমিক কমিটির যৌথ সভায় তিনি এসব কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, ‘আগামী নির্বাচনে সব নেতা-কর্মীর জন্য একটি অগ্নিপরীক্ষা। এর মধ্য দিয়ে স্থির হবে বাংলাদেশ সামনে এগুবে, না অতীতের মতো দুর্নীতি-দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতা ধারা আবার ফিরে আসবে।’ তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা কেবল এদেশের জন্য নয়, এই অঞ্চলের শান্তি ও অগ্রগতির জন্য প্রয়োজন। পাকিস্তানের পরিস্থিতি ফিরে আসতে দেওয়া যাবে না।’   

সভার শুরুতে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও বিজয় দিবসের শুভেচ্ছা জানানো হয়। একইসঙ্গে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র মহিউদ্দীনের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

মতিঝিল থানা সম্পাদক মুর্শিদা আখতার নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কামরুল আহসান, কেন্দ্রীয় কমিটির সদস্য দীপংকর সাহা দিপু, বিকল্প সদস্য মোস্তফা আলমগীর রতন ও মহানগর ওয়ার্কার্স পার্টির সম্পাদক কিশোর রায়। সূত্র: বাসস

 

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি