মানুষ এখনও স্বাধীনতার সুফল পায়নি: ইসলামী আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০১৭, ২২:৫৫আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ০০:১৩

বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ (ছবি: সংগৃহীত) ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন,‘১৯৭১ সালে বিজয় হয়েছে একটি দেশের। বিজয় হয়েছে পতাকার। কিন্তু মানুষ এখনও স্বাধীনতার সুফল পায়নি।’ শনিবার (১৬ ডিসেম্বর) বিকালে পুরানা পল্টনে দলের মিলনায়তনে তিনি এসব কথা বলেন। এখানে ‘মহান বিজয় দিবস : প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ।

মাওলানা ইউনুছ আরও বলেন, ‘খুন-গুম, হত্যা-ধর্ষণ এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশচুম্বি মূল্যবৃদ্ধিতে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। স্বাধীনতার ৪৬ বছর পরও জাতিকে বিভক্ত করার চক্রান্ত চলছে। এমন পরিস্থিতির জন্য মুক্তিযোদ্ধারা স্বাধীনতা সংগ্রাম করেননি।’

সংগঠনের ঢাকা মহানগর আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের যুগ্ম-মহাসচিব মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, মাওলানা ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম প্রমুখ।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মিছিল (ছবি: সংগৃহীত) এদিকে দলটির ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন শনিবার সকালে বিজয় দিবসের শোভাযাত্রা ও মুক্তিযুদ্ধে শহীদদের জন্য খতমে কোরআন ও দোয়া মাহফিল আয়োজন করে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি জিএম রুহুল আমীন জানান, বিজয় দিবসে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচি হিসেবে ছিল পরিচ্ছন্নতা অভিযান, শোভাযাত্রা, আলোচনা সভা ও মুক্তিযুদ্ধের গল্প পাঠ।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের