পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন ট্রাম্প: বিমান পরিবহনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০১৭, ১৯:৫৮আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ২০:০০

ওয়ার্কার্স পার্টির আলোচনা সভায় বক্তব্য রাখছেন রাশেদ খান মেনন (ছবি: সংগৃহীত) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেবল ফিলিস্তিন নয়, বিশ্বের সব দেশের জন্যই বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছেন— বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের মন্তব্য এমনই। তিনি মনে করেন, ট্রাম্পকে এখনই থামাতে না পারলে পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধের মহাবিপদে পড়তে হবে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে তিনি এসব মন্তব্য করেন। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর ঘোষণার প্রতিবাদ ও ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানানোর জন্য এখানে অনুষ্ঠিত হয় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আলোচনা সভা।

বিমান পরিবহনমন্ত্রী বলেন, ‘জেরুজালেম কেবল মুসলমানদের নয়, সব ধর্মের পবিত্র স্থান। সেই জেরুজালেম নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যে ষড়যন্ত্রে মেতে উঠেছেন তাতে পৃথিবীর শান্তিপ্রিয় ও ধর্মপ্রাণ মানুষ ভীষণ ক্ষুব্ধ। এমনকি খোদ ইসরায়েলেই এর প্রতিবাদ হচ্ছে। খ্রিস্টান ধর্মাবলম্বীরাও আছেন প্রতিবাদীদের মধ্যে।’

সভায় সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তার আশঙ্কা, ট্রাম্পের এই ঘোষণা জায়োনবাদী-মৌলবাদী শক্তিকেও উৎসাহিত করবে। সবসময়ের মতো এবারও ফিলিস্তিনের পক্ষে ও মার্কিনি ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ঐক্যবদ্ধ প্রতিবাদ জানাতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

ওয়ার্কার্স পার্টির এই আলোচনা সভায় ছিলেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিন দূতাবাসের হেড অব মিশন ইউসুফ এস ওয়াই রামাদান। তার কথায়, ‘মার্কিন ষড়যন্ত্র ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব বিবেক জেগে উঠেছে। বিশ্ববাসী ফিলিস্তিনের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। মার্কিন স্বীকৃতির প্রতিবাদে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব উঠছে।’

এ প্রস্তাবের পক্ষে জোরালো অবস্থান নেওয়ায় বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান ফিলিস্তিন দূতাবাসের হেড অব মিশন। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সভা আয়োজনের জন্য বাংলাদেশের ওয়ার্কাস পার্টির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার মতো ট্রাম্পের বিতর্কিত ভূমিকার বিরুদ্ধে সৌদি আরবসহ আরব বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য স্বাগত বক্তব্যে আহ্বান জানান ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। এই সভায় আরও বক্তব্য রাখেন বিশ্ব শান্তি পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবুল কাশেম।

/এসটিএস/এসআই/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি