ডিএনসিসিতে সিপিবির মনোনয়ন পাচ্ছেন ক্বাফী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০১৭, ১৮:৫৪আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ১৮:৫৪

ঢাকা উত্তর সিটি করপোরেশন উপ নির্বাচনে দলের প্রেসিডিয়ামের সদস্য আবদুল্লাহ আল ক্বাফী রতনকে মনোনয়ন দিচ্ছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বৃহস্পতিবার দলের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

২০১৫ সালে ক্বাফীকে পরিচয় করিয়ে দিচ্ছেন নেতারা আবদুল্লাহ আল ক্বাফী রতন ২০১৫ সালেও ডিএনসিসি নির্বাচনে অংশ নিয়েছিলেন। ওই বছর তিনি হাতি মার্কা নিয়ে ২ হাজার ৪৭৫টি ভোট পেয়েছিলেন। সেবার তিনি ‘সবার জন্য বাসযোগ্য ঢাকা আন্দোলনের ব্যানারে প্রার্থিতা করেছিলেন।’ সিপিবি ও বাসদ সমর্থিত ছিলেন ক্বাফী রতন।

সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উপ নির্বাচনে আমাদের প্রার্থী থাকবে, সব বামপন্থীরা মিলে আমরা চেষ্টা করছি একজনকে প্রার্থী করার। এক্ষেত্রে ক্বাফী প্রার্থী হবেন এবারও। আমরা সবার সমর্থন পাওয়ার চেষ্টা করব।’

যদিও সিপিবির প্রেসিডিয়ামের সদস্য রুহিন হোসেন প্রিন্স বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রার্থী চূড়ান্ত হয়নি। চেষ্টা করছি বামদের পক্ষ থেকে একক প্রার্থী করার।’

সিপিবি ও কয়েকটি বামদল সূত্রে জানা গেছে, উপ নির্বাচনে বাম দলগুলোর একক প্রার্থী দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যদিও এ বিষয়টি এখনও চূড়ান্ত নয়। এ ক্ষেত্রে আরও প্রায় সপ্তাহখানেক সময় লেগে যেতে পারে, এমন তথ্য দিয়েছেন সিপিবির এক নেতা।

জানতে চাইলে আবদুল্লাহ ক্বাফী রতন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দলীয়ভাবে প্রার্থী হতে প্রস্তুতি নিতে আমাকে বলা হয়েছে। গত নির্বাচনেও আমি প্রার্থী হয়েছি। আশা করি এবারও প্রার্থী হব।’

/এসটিএস/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের