শেখ হাসিনার হাত ধরেই গণতন্ত্রের নবতর উজ্জীবন হবে: আউয়াল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০১৮, ১৫:৫৩আপডেট : ০৫ জানুয়ারি ২০১৮, ১৫:৫৩

নতুন বছরে গণতন্ত্রের কাঠামোগত উন্নয়ন সাধন করতে হবে আগামী নির্বাচনের মধ্য দিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই গণতন্ত্রের নবতর উজ্জীবন হবে বলে জানিয়েছেন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল। শুক্রবার দুপুরে রাজধানীর কলাবাগানে মহাসচিবের কার্যালয়ে আয়োজিত ‘৫ জানুয়ারি গণতন্ত্র রক্ষা দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল এম এ আউয়াল বলেন, ‘৫ জানুয়ারি গণতন্ত্ররক্ষা দিবস। বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এই দিনটি বিশেষভাবে চিহ্নিত হবে। চলতি বছরের শেষ দিকে জাতীয় নির্বাচন। আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের দলকে ক্ষমতায় এসে গণতন্ত্রের কাঠামোগত উন্নয়ন ও দেশের উন্নয়নের ধারাবাহিকতাকে রক্ষা করতে হবে।’

বিএনপি-জামায়াতের সমালোচনা করে এম এ আউয়াল বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বয়কট করে বিএনপি নির্বাচনের ট্রেন মিস করেছে। এরপর বছরগুলোয় দিনে-দিনে স্পষ্ট হয়েছে, তাদের বয়কট দেশে-বিদেশে এবং দলের অভ্যন্তরেও আফসোসের কারণ হয়ে দাঁড়িয়েছে। আগুন-সন্ত্রাসের মাধ্যমে বাধা দিলেও নির্বাচন থামিয়ে রাখতে পারেনি বিএনপিসহ তাদের জোটসঙ্গীরা।’

আওয়ামী লীগের উদ্দেশে এম এ আউয়াল বলেন, ‘২০০৮ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের বিচারের যে অঙ্গীকার করে ক্ষমতায় আসা হয়েছে, দিনে-দিনে তা প্রমাণিত হয়েছে শেখ হাসিনা অঙ্গীকার রক্ষা করেন। তবে বিগত ২০১৭ সালে মানবতাবিরোধী অপরাধের বিচারে ট্রাইব্যুনালের কার্যক্রমে গতি ছিল না। যা গণমাধ্যমেও এসেছে।’ নতুন বছরে ট্রাইব্যুনালের কার্যক্রমে গতি আনতে আইন মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান এম এ আউয়াল।

আলোচনা সভায় তরিকত ফেডারেশনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতারা অংশ নেন।

/এসটিএস/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে