‘প্রশ্নপত্র ফাঁস করে ভবিষ্যৎ নেতৃত্বকে মেধাহীন করার চক্রান্ত চলছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪৭আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪৭

ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রশ্নপত্র ফাঁস করে নতুন প্রজন্মকে মেধাহীন করার ভয়ঙ্কর চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ। শুক্রবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘বর্তমান সরকারের আমলে প্রশ্নফাঁস মহামারী আকার ধারণ করেছে। বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল, পাবলিক পরীক্ষা থেকে শুরু করে প্রাথমিক সমাপনী পরীক্ষারও প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। প্রশ্নপত্র ফাঁস এখন রুটিনমাফিক বিষয় হয়ে পড়ছে। চলমান এসএসসি পরীক্ষার সাতটি বিষয়ের প্রশ্নফাঁস হয়েছে। অথচ এর সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনা হচ্ছে না। সিন্ডিকেটের মূল হোতারা থেকে যাচ্ছে বরাবরই অন্ধকারে এবং সরকার এতে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে।’
বিবৃতিতে মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘সোনার বাংলাদেশকে মেধাশূন্য করার গভীর ষড়যন্ত্র চলছে। শিক্ষামন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকে শিক্ষানীতি, শিক্ষা আইন করে পাঠ্যপুস্তকে ইসলাম এবং দেশের সংস্কৃতি ও সার্বভৌমত্ববিরোধী বিষয় সংযোজনের অপচেষ্টা চালিয়ে আসছে।’

/সিএ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী