নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে: মাওলানা ইসহাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৮, ০১:১৪আপডেট : ৩১ মার্চ ২০১৮, ০১:১৪

ওলামা-সুধী সম্মেলনে অতিথিরা দেশে যে ভয়াবহ জুলুম নির্যাতন চলছে তার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক।  শুক্রবার (৩০ মার্চ) বিকালে জাতীয় প্রেসক্লাবে খেলাফত মজলিস ঢাকা মহানগরীর আয়োজিত ওলামা-সুধী সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, ‘হিম্মত নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। জনগণকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। গুম-খুন-হত্যা-ধর্ষণ, জেল- জুলুমের অবসানের জন্য ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামের পাশাপাশি আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করতে হবে।’

ওলামা-সুধী সম্মেলনে শ্রোতারা সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সরকার এখন আতঙ্কিত। তাই তারা বিরোধী দলকে মিটিং, মিছিলের সুযোগ দিচ্ছে না। অথচ নিজেরা সরকারি খরচে সারা দেশে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে।’

নজরুল ইসলাম খান আরও বলেন, ‘সরকার সুষ্ঠু নির্বাচনে ভয় পায়। কারণ তারা জানে শেয়ার কেলেংকারির বিচার হবে, সরকারি –বেসরকারি ব্যাংক লুটের বিচার হবে, হত্যা-গুম-খুনের বিচার হবে। আমরা জেনেছি বেগম খালেদা জিয়া জেলখানায় অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর সুচিকিৎসা দরকার। অসুস্থ খালেদা জিয়ার কিছু হলে শুধু বর্তমান সরকারই দায়ী থাকবে না, খালেদা জিয়াকে কারারুদ্ধ করতে ও কারাগারে আটকে রাখেতে যারা সহযোগিতা করছে তারাও দায়ী থাকবে।’

দলটির ঢাকা মহানগরী সমাজকল্যাণ সম্পাদক মাওলানা ফারুক আহমদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সৈয়দ মজিবর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন প্রমুখ।

/সিএ/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের