মাদকের রাঘব বোয়ালদের সংশয় থেকে যাচ্ছে: মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০১৮, ১৮:২৭আপডেট : ৩১ মে ২০১৮, ১৯:৩৯

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন চলমান মাদকবিরোধী অভিযানের স্বচ্ছতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘মাদক নিয়ন্ত্রণ-প্রতিরোধে সরকারি উদ্যোগ প্রশংসনীয় হলেও সংশয় থেকে যাচ্ছে রাঘব বোয়ালদের গ্রেফতার না করা নিয়ে। মাদকের উৎসমুখ বন্ধ করার পরিকল্পনাটিও স্বচ্ছ নয়।’ বৃহস্পতিবার দুপুরে মাদক ও সন্ত্রাসবিরোধী এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘মাদক নিয়ন্ত্রণে র‌্যাব প্রধানের মাদক সন্ত্রাসীদের শেকড় উৎপাটনের ঘোষণা বাস্তবায়ন করতে হলে অবশ্যই কোনও চাপের কাছে নতিস্বীকার না করে বেশি সক্রিয় হতে হবে। মূল মাদক অপরাধীচক্রকে খুঁজে বের করে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।’

সমাজ থেকে মাদক নির্মূলে রাজনৈতিক দলের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করে সমাজকল্যাণমন্ত্রী  বলেন, ‘রাজনৈতিক ও সামাজিক উদ্যোগই মাদককে নির্মূল করতে পারে। এ ব্যাপারে সমাজের সব স্তরের মানুষ, বিশেষ করে রাজনৈতিক নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের দৃঢ় ও সক্রিয় ভূমিকা নিতে হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর গোলাম আশরাফ তালুকদার, রমনা থানা আওয়ামী লীগের সভাপতি  মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শাহজাহানপুর থানা সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক আব্দুল মুকিদ হাওলাদার হৃদয়, পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক আবুল, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মোস্তবা জামান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া প্রমুখ। 

/সিএ/এমএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী