অর্থমন্ত্রী বড় বাজেট দিয়েছেন, বড় আয়ের খাত দেখাতে পারেননি: চরমোনাই পীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০১৮, ১৯:৪৯আপডেট : ১৩ জুন ২০১৮, ১৯:৫১

মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (ছবি: সংগৃহীত) অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বড় বাজেট দিয়েছেন, কিন্তু বড় আয়ের খাত দেখাতে পারেননি। এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। বুধবার (১৩ জুন) এক বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি।
ঘোষিত বাজেটে দেশে দুর্নীতি আরও বাড়বে বলে আশঙ্কা চরমোনাই পীরের। তাই সংশোধন করে বাস্তবসম্মত বাজেট দেওয়ার আহ্বান জানান তিনি। তার ভাষ্য, ‘বাজেটের ঘাটতি মেটাতে ঋণের ভরসা বাড়িয়েছেন অর্থমন্ত্রী। কিন্তু সেই ঋণের সুদ মেটাতে মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে।’
মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘রমজান মাস বিজয়, মুক্তি ও আল্লাহর নৈকট্য লাভের মাস। রমজান মাসে দেশের সম্পদশালীরা দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ালে তাদের অভাব দূর হবে। সঠিকভাবে যাকাত আদায় করে দেশের দরিদ্র ও অভাবী মানুষের অভাব দূর করা যায়। চলমান সমাজের বৈষম্য দূর করে ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যায়।’

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে